IPL Auction 2022: আইপিএল-এর নিলামে এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি হবেই ফ্রাঞ্চাইজিদের মধ্যে
IPL Auction 2022: আইপিএল-এর নিলামে এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি হবেই ফ্রাঞ্চাইজিদের মধ্যে
রাত পোহালেই আইপিএল-এর মেগা নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। একাধিক তারকা ক্রিকেটারের পাশাপাশি প্রতিভাবান বিভিন্ন ভারতীয় ক্রিকেটার অংশ নিতে চলেছেন এই নিলামে। বেঙ্গালুরুতে ভাগ্য পরীক্ষা হবে মোট ৫৯০ জন ক্রিকেটারের। তবে, এই নিলামে এমন কিছু বিদেশি ক্রিকেটার রয়েছে যাঁদের নিয়ে কার্যত দড়ি টানাটানি হবে দলগুলির মধ্যে। এক ঝলকে দেখে নিন নিলামের তালিকায় সেরা পাঁচ বিদেশি কারা যাঁদের নিয়ে লড়বে ফ্রাঞ্চাইজিগুলি।

কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা):
দিল্লি ক্যাপিটলসের জার্সিতে আইপিএল ২০২০ এবং ২০২১ মরসুমের দুরন্ত পারফর্ম করেছেন কাগিসো রাবাডা। বেস প্রাইস দুই কোটি রাখা রাবাডাকে পাওয়ার জন্য এই নিলামে যে বেশ কিছু দল ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। রাবাডা দলে থাকলে অনেকটাই নির্ভরতা দেয় সেই দলের বোলিং লাইনআপকে।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):
গত বছর টি-২০ বিশ্বকাপে ২৮৯ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএল-এর নিলামে অংশ নেওয়া দশ জন মার্কি ক্রিকেটারের মধ্যে অন্যতম ওয়ার্নার। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নারকে ধরে না রাখলেও নিলাম থেকে তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে এসআরএইচ তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া যে কয়েকজন সেরা বিদেশি এই নিলামে অংশ নিয়েছেন তাদের মধ্যে অধিনায়কত্ব করার দক্ষতা রয়েছে ওয়ার্নারেরই। বিস্ফোরক ব্যাটসম্যানের পাশাপাশি তাঁর মধ্যে দিয়ে এক দক্ষ অধিনায়ককেও পাবে যে কোনও। নিলামে তাঁর বেস প্রাইস দুই কোটি টাকা। নিলামে তাঁকে পাওয়ার জন্য দলগুলি যে ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ):
বর্তমানে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জেসন হোল্ডার। ব্যাট হাতে যেমন ম্যাচ উইনিং ইনিংস খেলার ক্ষমতা রাখেন তেমনই বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ারও ক্ষমতা রয়েছে হোল্ডারের। প্রথম পুরুষ ওয়েস্ট ইন্ডিয়ান বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন হোল্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন এই তারকা। নিজের বেস প্রাইস দেড় কোটি টাকা রেখেছেন হোল্ডার।

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা):
ডেভিড ওয়ার্নের মতোই আইপিএল ২০২২-এর অন্যতম মার্কি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। যেমন দক্ষ উইকেটরক্ষক তেমনই দুরন্ত ব্যাটসম্যান। এই আইপিএল-এ ডি কক'কে পেতে মরিয়া লড়াই চালাবে ফ্রাঞ্চাইজিগুলি। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিন ম্যাচে ২২৯ রান করেছিলেন ডি কক। ৭৬.৩৩ গড়ে একটি শতরান এবং একটি অর্ধশতারন করেছিলেন ডি কক। নিলামের জন্য নিজের নূন্যতম মূল্য তিনি নির্ধারিত করেছেন দুই কোটি টাকা।

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া):
১৫ কোটি টাকায় ২০২০ আইপিএল-এর নিলামে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ককে নিলাম থেকে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও প্রত্যাশা মতো নিজের সেরাটা দিতে পারেননি কামিন্স। গত দুই আইপিএল-এ আহামরি কিছু করতে না পারলেও তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না, তাঁর নেতৃত্বগুন ইতিমধ্যেই প্রশংসিত। কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা।












Click it and Unblock the Notifications