IPL 2024: নাম প্রত্যাহার করছেন একের পর এক ইংল্যান্ড ক্রিকেটার, বোর্ডের কাছে অভিযোগ জানাবে ফ্র্যাঞ্চাইজিগুলি
আইপিএলর শুরুর আগেই একের পর এক ইংল্যান্ডের ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নিচ্ছেন। তবে যে ভাবে ইংল্যান্ডের একের পর এক ক্রিকেটার নাম তুলে নিচ্ছেন তাতে খুশি নয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি। কিছু দিন আগেই কেকেআরের জেসন রয় ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছিলেন। বুধবার নাম প্রত্যাহারের কথা জানালেন হ্যারি ব্রুকও।
যেভাবে শেষ মুহূর্তে এসে একের পর এক ইংল্যান্ড ক্রিকেটার বিভিন্ন কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিচ্ছেন তাতে চটেছে আইপিএল ফ্রাঞ্চাইজি। কারণ দল গঠনে তাঁরা সমস্যার মধ্য পড়ছেন। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের কাছে একজোটে এ বিষয়ে অভিযোগ জানাতে চলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি আধিকারিক।

জেসন রয় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরই তাঁর পরিবর্ত বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর পরিবর্তে কেকেআর নিয়েছে ইংল্যান্ডেরই ফিল সল্টকে।এরআগে ইংল্যান্ডের অ্যাটকিনসনও নাম প্রত্যাহার করে নেন। তাঁর পরিবর্তে ইংল্যান্ড নেয় দুশমন্ত চামিরাকে।
কেকেআরের পক্ষ থেকে একটি বিবৃতিতে জেসন রয় জানিয়েছেন, 'এ বারের আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্তটা কঠিন ছিল, কিন্তু আমি অনেক ভাবনাচিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি । সেই জানুয়ারি মাস থেকে আমি দেশের বাইরে রয়েছি। এই বছরটায় ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। ফলে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে। তাই তার জন্য আমায় মানসিকভাবে নিজেকে চাঙ্গা হতে হবে এবং পরিবারের কাছে ফিরে যেতে হবে। আমি কেকেআরে আমার বন্ধু এবং সতীর্থদের হয়ে গোটা টুর্নামেন্টে গলা ফাটাব। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।
এদিকে, শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে কেকেআরের শিবির। বৃহস্পতিবারই কলকাতায় আসছেন নাইটদের দেশীয় ক্রিকেটার। অধিনায়ক শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফি ফাইনাল খেলছেন। ফলে তিনি পরে আসবেন। শুধু ক্রিকেটাররাই নন, সমস্ত কোচিং স্টাফও চলে আসছেন কালই। আপাতত ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করবে কেকেআর। কবে আসবেন বিদেশি ক্রিকেটাররা সেটা অবশ্য নাইটদের পক্ষ থেকে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications