IPL: অল্প রানেই আটকে গেল হায়দরাবাদ, জিততে ধোনিদের দরকার ১৩৫ রান

চিপকে মুখোমুখি হয়েছে সিএসকে-হায়দরাবাদ। টসে জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠানো সিএসকে অধিনায়ক ধোনি। রান তাড়া করার রণকৌশলই নেয় সিএসকে শিবির। বরাবরই রান তাড়া করে ম্যাচ জিততেই বেশি পছন্দ করেন ধোনি। ঘরের মাঠে চিপকে সেই একইরণকৌশলই নিলেন ধোনি।

নির্ধারিত ২০ ওভারে৭ উইকেট হারিয়ে ১৩৪রান তুলল সানরাইজার্স। কমলা বাহিনীর হয়ে ওপেন করতে আসেন হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা। পাওয়ার প্লে-তে দ্রুত তোলাই ছিল হায়দরাবাদী ওপেনিং জুটির লক্ষ্য। কিছুটা আক্রমণাত্বক ছন্দেই খেলতে শুরু করে হ্যারি ব্রুক। অন্যদিকে আকাশ সিং এবং তুষার দেশপাণ্ডে এই দুই দেশীয় বোলারের উপর আস্থা রাখে সিএসকের।

ধোনি

ধোনির ভরসার মর্যাদা রাখলেন আকাশ সিং। ভয়ঙ্কর হয়ে উঠার আগেই হ্যারি ব্রুককে সাজঘরে ফেরালেন আকাশ। ১৮ রানে ঋতুরাজের হাতে ক্যাচ দিয়েই ফিরলেন সানরাইজার্সের এই বিদেশী ব্যাটসম্যান। যদিও এর আগে তাঁকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন সিএসকে ফিল্ডাররা।

2

এরপর কমলা বাহিনীর হয়ে রান করার দায়িত্ব নেন রাহুল ত্রিপাঠী এবং অভিষেক শর্মা জুটি। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪৫ রান তুল অরেঞ্জ আর্মি।এই জুটি কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকে।
তবে ছন্দ পেয়ে গিয়েও দলকে বড় রানের দিশা দেখাতে পারলেন না অভিষেক শর্মা। ২৬ বলে ৩৪ রান করে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়েই ফিরলেন হায়দরাবাদী ওপেনার। আউটের জন্য তাঁর শট নির্বাচনকেই দায়ী করা যায়।

3

মার্করামের সঙ্গে জুটি গড়ে বেশীক্ষণ স্থায়ী হতে পারলেন না রাহুল ত্রিপাঠী। জাদেজার বলে ২১ রানে ২১ রান করেই আউট হলেন রাহুল।এরপর অধিনায়ক মার্করাম এবং মায়াঙ্ক আগরওয়াল ব্যর্থ হলেন। মার্করাম করলেন ১২ এবং মায়াঙ্ক করলেন ২ রান।আইপিএলে এবারে একেবারেই ব্যাট হাতে ছন্দে পাওয়া যাচ্ছে না মায়াঙ্ককে। সিএসকের বিরুদ্ধে ম্যাচেও রানের খরা কাটল না তাঁর।

এরপর ক্লাসেন এবং জাসেন জুটির উপর রান গড়ে তোলার দায়িত্ব বর্তায়। কিন্তু থিকসানা,পাখিরানার মতো বোলারদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছিলেন না হায়দরাবাদের দুই ব্যাটসম্যান। তবে ১৭ রানে পাখিরানার বলে আউট হলেন ক্লাসেন।

গোটা ম্যাচে বোলিং পরিবর্তনে নিজের কৃতিত্বের ছাপ রাখলেন ধোনি। জাদেজা, মঈন পাখিরানার মতো বোলিং অস্ত্রগুলিকে দারুনভাবে ব্যবহার করলেন ক্যাপ্টেন কুল।৪ ওভারে ২২ রান খরচ করে তিন উইকেট নিলেন জাদেজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+