IPL: শাস্ত্রীর পর সানি, যশস্বীকে জাতীয় দলের সুযোগ দেওয়ার সওয়াল গাভাসকরের

রবি শাস্ত্রী-হরভজন সিংয়ের পর এবার যশস্বী জয়সওয়ালের পক্ষে সরব হলেন সুনীল গাভাসকরও। তরুণ এই প্রতিভাকে দ্রুত ভারতীয় দলে নেওয়ার জোরালো দাবি তুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে আছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান।১৪ ম্যাচ শেষে রাজস্থানের তরুণ ব্যাটসম্যানের নামের পাশে ৬২৫ রান। আনক্যাপ ক্রিকেটার হিসাবে এটাই সর্বোচ্চ রান।

ফর্মে থাকতে থাকতেই যশস্বীকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেন সানি। গাভাসকরের মতে, বর্তমানে যশস্বীর আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে তাই এই মুহূর্তে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া দরকার।

1

গাভাসকর জানিয়েছেন, 'আমি মনে করি যশস্বী ভারতীয় দলে খেলার জন্য প্রস্তুত এবং তাঁকে এখনই সুযোগ দেওয়া উচিত। একজন খেলোয়াড় যখন ফর্মে থাকে এবং তারপর সুযোগ পায়, তখন তাঁর আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে আন্তর্জাতিক অভিষেকে ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে ওই সময় ফর্মে থাকাটা জরুরি।'

3

একইসঙ্গে চলতি আইপিএলে যশস্বীর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেছেন সুনীল গাভাসকর। সানির কথায়, 'এই মরসুমে যশস্বী যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই খুশি। তিনি একজন টেকনিক্যাল ব্যাটসম্যানও।সহজেই'যদি একজন ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ২০-২৫ বলে ৪০-৫০ রান করেন তাহলে বুঝতে হবে তাঁর দলের জন্য ভালো করেছেন।'

এর আগে রবি শাস্ত্রীর মুখেও প্রশংসা শোনা গিয়েছিল যশস্বীকে নিয়ে। ভারতীয় দলের প্রাক্তন কোচ দাবি করেছিলেন, 'ভারতের টি-টোয়েন্টি দলে তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। টিম ম্যানেজমেন্ট যদি একদিনের বিশ্বকাপের দিকে ফোকাস করে, তবে নির্বাচকদের উচিত যশস্বী এবং রিঙ্কুর মতো তরুণদের সর্বাধিক সুযোগ দেওয়ার দিকে মনোনিবেশ করা। এই খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া দরকার জাতীয় দলে।'

2

চলতি মরসুমের আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন মুম্বইয়ের তরুণ তুর্কি। এমনকই আইপিএলে দ্রুততম অর্ধশতরানেরও মালিক এখন যশস্বী। এবারের আইপিএলের অন্যতম সেরা প্রতিভা বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যানকে। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছেন ক্রিকেট পণ্ডিতদের।

যশস্বীর মতো তরুণ প্রতিভা প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন 'আমি মনে করি, যখন কেউ ভালো খেলে বা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে, তাঁকে সিস্টেমের অংশ করে নেওয়া দরকার। আমি বলছি না যে, যশস্বীকে সরাসরি প্রথম একাদশে স্থান করে দেওয়া হোক। যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারকে ২০-৩০ জনের স্কোয়াডে আনা দরকার। এরফলে ওরা আরও শিখবে ও ভালো খেলবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+