IPL: দিল্লির ব্যর্থতায় পন্টিংকে তুলোধনা, দেশীয় কোচদের পক্ষে সওয়াল গাভাসকরের
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ব্যর্থতায় কোচ রিকি পন্টিংকে তুলোধনা করলেন সুনীল গাভাসকর।তিন বছর ধরেই দিল্লি দলের ব্যর্থতাই সঙ্গী আইপিএলে। এই পরিস্থিতিতে দিল্লি দলের হতাশা জনক পারফরম্যান্সের দায় অনেকটাই কোচ পন্টিংয়ের বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালস দলকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। হবে নাই বা কেন, মাঠের মতোই তারকা খচিত এই দলের ডাগ আউট। কোচ রিকি পন্টিং, ক্রিকেটীয় শীর্ষপদে সৌরভ গঙ্গোপাধ্যায়, সাপোর্ট স্টাফ হিসাবে ছিলেন অজিত আগারকার, শেন ওয়াটশন, জয়দীপ মুখোপাধ্যায়রা।

কিন্তু চলতি মরসুমে দিল্লি দল শেষ করেছে নবম স্থানে। ৫ ম্যাচে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিল্লিকে। ওয়ার্নারদের এই ব্যর্থতার জন্য কোচ পন্টিংয়ের নীতিকেই দায়ী করেছেন সানি। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক যেভাবে দলের নীতি নির্ধারণ করেছেন তাতে লাভের থেকে ক্ষতিই বেশি হয়েছে দিল্লির, এমনটাই মনে করেন গাভাসকর।
কেন অক্ষর প্যাটেলের প্রতিভা থাকা সত্বেও তাঁকে ব্যাটিং ওর্ডারে উপরের দিকে তোলা হল না সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন সানি।


টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচে হারের পরই হয়তো ভাগ্য নির্ধারণ হয়েগিয়েছিল দিল্লির।দিল্লি দলের থিঙ্ক ট্যাঙ্ক ছিল হেবিওয়েট। কিন্তু সেই অনুযায়ী মাঠে প্রতিফলন হল না। আগামী মরসুমে সাপোর্ট স্টাফদের সংখ্যা যে কমবে তা আগেই ঘোষণা করেছেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। ফলে সৌরভ পন্টিংদের চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। এবার কিন্তু পন্টিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন স্বয়ং গাভাসকরও।













Click it and Unblock the Notifications