IPL Stats: আইপিএলে পাওয়ারপ্লেতে দলগত সর্বাধিক রান! সানরাইজার্স হায়দরাবাদই প্রথম দুইয়ে, তিনে কেকেআর

IPL Stats: টি২০ ক্রিকেটে প্রথম ৬ ওভারকে পাওয়ারপ্লে ধরা হয়। সেই সময়কালে সর্বাধিক রানের নিরিখে আইপিএলে প্রথম দুটি স্থানই দখলে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে মোট চারবার পাওয়ারপ্লেতে শতাধিক রান উঠেছে। দুবার সানরাইজার্স হায়দরাবাদের। একবার করে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের।

IPL Stats

গত বছরের আইপিএলে দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ছয় ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৫ রান তুলেছিল। ১৩টি চার ও ১১টি ছয়ের সৌজন্যে। ট্রাভিস হেড ১৬ বলে অর্ধশতরান করেছিলেন। তাঁর ওপেনিং পার্টনার ছিলেন অভিষেক শর্মা।

এর কয়েক দিন পর, ৮ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬৬ রানের টার্গেটে পৌঁছে যায় ৯.৪ ওভারে। কোনও উইকেট না হারিয়ে। হেড ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সেই ম্যাচে প্রথম ৬ ওভারে সানরাইজার্স তোলে ১০৭ রান। ১৩টি চার ও ৮টি ছয়ের দৌলতে।

২০১৭ সালে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথম ৬ ওভারে ১০৫ রান তুলেছিল। কোনও উইকেট না হারিয়ে। ১১টি চার ও ৮টি ছয় ছিল কেকেআরের এই কীর্তিতে। ১৫৯ রানের টার্গেট তাড়া করার জন্য ওপেন করতে নেমেছিলেন ক্রিস লিন ও সুনীল নারিন।

২০১৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের সামনে ২২৭ রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সিএসকে হেরে গিয়েছিল ২৪ রানে। তবে প্রথম ৬ ওভারে তারা তোলে ২ উইকেট হারিয়ে ১০০ রান। পাওয়ারপ্লেতে সর্বাধিক দলগত স্কোরের নিরিখে পাঁচে রয়েছে গত বছর ইডেনে কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ৯৩ রান। ১ উইকেট খুইয়ে।

Take a Poll

গত বছরই বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস পাওয়ারপ্লেতে ৯২ রান করে তুলেছিল। ২০১৫ সালে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস প্রথম ৬ ওভারে ৯০ তোলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গত বছর বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর পাওয়ারপ্লেতে ৮৮ রান তোলে। গত বছর দিল্লিতে সানরাইজার্সের বিরুদ্ধে দিল্লিতে দিল্লি ক্যাপিটালস ৮৮ রান করেছিল প্রথম ৬ ওভারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+