IPL Stats: আইপিএলে দলগত সর্বাধিক রানের তালিকায় জয়জয়কার সানরাইজার্সের, কেকেআর কোথায় দাঁড়িয়ে?

IPL Stats: আইপিএলে কি দলগত স্কোর তিনশোর মাইলস্টোন ছুঁতে পারবে? আইপিএলের অষ্টদশ সংস্করণ ২২ মার্চ শুরুর আগে তা নিয়ে তুঙ্গে জল্পনা।

গত বছরের আইপিএলে তেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ১৩ রানের জন্য তিনশোয় পৌঁছতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। যদিও যেভাবে হাই স্কোরিং ম্যাচের সংখ্যা বাড়ছে তাতে তিনশো অসম্ভব নয়।

IPL Stats

আইপিএলে দলগত সর্বাধিক স্কোরের তালিকার প্রথম দশেই রয়েছে আড়াইশোর বেশি রান। শীর্ষে অবশ্যই সানরাইজার্স হায়দরাবাদের কীর্তি। গত বছর ১৫ এপ্রিল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল অরেঞ্জ আর্মি।

তার আগে, ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছিল। এটি আইপিএলের ইতিহাসে বর্তমানে দ্বিতীয় সর্বাধিক দলগত স্কোর। নিজেদের সেই নজিরই কয়েক দিনের ব্যবধানে ভেঙে দিয়েছিল প্যাট কামিন্সের দল।

আইপিএলে কেকেআরের দলগত সর্বাধিক স্কোর ২০ ওভারে ৭ উইকেটে ২৭২। গত বছরের আইপিএলে ৩ এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেকেআর এই রান তুলেছিল। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স তোলে ৭ উইকেটে ২৬৬ রান।

দলগত সর্বাধিক স্কোরের তালিকায় পাঁচ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৫ উইকেটে ২৬৩। ২০১৩ সালে পুণে ওয়ারিয়রর্সের বিরুদ্ধে ২৩ এপ্রিল বেঙ্গালুরুতে আরসিবি এই রান তোলে। সেই ম্যাচে ক্রিস গেইল ৬৬ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন, যা ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে দলগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে পাঞ্জাব কিংসের। ইডেনে গত বছরের আইপিএলে ২৬ এপ্রিল কেকেআর ২৬২ রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব সেই লক্ষ্যে পৌঁছে যায় ১৮.৪ ওভারে, ২ উইকেট খুইয়েই।

আরসিবি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সবচেয়ে বেশি রান তুলেছে ২০ ওভারে ৭ উইকেটে ২৬২। গত বছর নিজেদের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে। যদিও সেই রান তুলেও হেরে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। এর পরেই রয়েছে কেকেআরের ৬ উইকেটে ২৬১, যে ম্যাচে পাঞ্জাবের কাছে নাইটদের হারতে হয়।

গত বছরের আইপিএলেই দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস তুলেছিল ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান। ২০২৩ সালের আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+