IPL Stats: আইপিএলে অন্তত চার উইকেট নারিন নিয়েছেন সবচেয়ে বেশিবার, ঘাড়ের কাছে নিঃশ্বাস চাহালের

IPL Stats: আইপিএলে উদ্বোধনী ম্য়াচে শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআরের অন্যতম ভরসা মিস্ট্রি স্পিনার সুনীল নারিন।

নারিনের দখলে রয়েছে আইপিএলে এক ঈর্ষণীয় রেকর্ড। কোনও ম্যাচে সবচেয়ে বেশিবার অন্তত চার উইকেট দখলের নিরিখে নারিনের ধারেকাছে কেউ নেই।

IPL Stats

আইপিএলে নারিনের সেরা বোলিং ফিগার দেখা গিয়েছিল ইডেনেই। ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। এর পাশাপাশি আইপিএলে ৭ বার ইনিংসে চার উইকেট নিয়েছেন। ফলে সর্বাধিক ৮টি ম্যাচে তিনি চার বা তার বেশি উইকেট নিয়েছেন।

২০১৩ ও ২০১৪ সালের প্রতিটিতে নারিন ২টি ম্যাচে চারটি করে উইকেট দখল করেছেন। ২০১২, ২০১৫ ও ২০২১ সালের আইপিএলে তিনি ইনিংসে চার উইকেট নেন একটি করে ম্যাচে। গত আইপিএলে নারিন ১৫ ম্যাচে ১৪ ইনিংসে ১৭ উইকেট নেন, সেরা বোলিং ২২ রানে ২ উইকেট।

আইপিএলে কোনও ম্যাচে অন্তত চারটি উইকেট দখলের নিরিখে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা ও যুজবেন্দ্র চাহাল। দুজনেই সাতবার করে এই নজির গড়েছেন। মালিঙ্গা ও চাহাল দুজনেই ইনিংসে চারটি করে উইকেট নিয়েছেন ৬ বার করে এবং ১ বার করে ইনিংসে ৫ উইকেট।

ফলে চাহাল এবার নারিনের নজির স্পর্শ করতে পারেন, নাকি ঈর্ষণীয় রেকর্ড নিজের দখলে নিতে পারবেন সেদিকে নজর থাকবে আসন্ন আইপিএলে। কাগিসো রাবাডা আইপিএলের ম্যাচে চারটি করে উইকেট পেয়েছেন ৬ বার। অমিত মিশ্রর ক্ষেত্রে এই সংখ্যাটি ৫। অমিত চারবার ইনিংসে চারটি ও ১ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন।

Take a Poll

আইপিএলে কোনও ম্যাচে চারবার অন্তত চার উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই, লক্ষ্মীপতি বালাজি, ক্রিস মরিস, কুলদীপ যাদব, মোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমার। এঁদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট ১ বার করে নিয়েছেন টাই, বালাজি, মোহিত ও জাদেজা। বুমরাহ ও ভুবি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২ বার করে।

তিনবার করে অন্তত চার উইকেট নেওয়া বোলারদের তালিকায় রয়েছেন অনিল কুম্বলে, ইমরান তাহির, মুনাফ প্যাটেল, অর্শদীপ সিং, আন্দ্রে রাসেল, হর্ষল প্যাটেল, সন্দীপ শর্মা ও উমেশ যাদব। এঁদের মধ্যে তাহির ও উমেশ বাদে বাকি সকলেই ১ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+