IPL Stats: আইপিএলে দলগত সর্বনিম্ন রানের রেকর্ড আরসিবির, লজ্জার নজিরে যুক্ত কেকেআরও

IPL Stats: আইপিএলে ৮ বছর ধরে লজ্জার নজির রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। দলগত সর্বনিম্ন রানের রেকর্ড।

ইডেনে আগামী শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ আরসিবি। ২০১৭ সালে ইডেনেই কেকেআরের বিরুদ্ধে চরম লজ্জার সম্মুখীন হয়েছিল আরসিবি।

IPL Stats

আইপিএলে দলগত সর্বনিম্ন রানের নজির ৮ বছর ধরে আরসিবির দখলেই রয়েছে। ২০১৭ সালের ১৩ এপ্রিল কেকেআরের দেওয়া ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯.৪ ওভারে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলির দল।

সর্বাধিক ৯ রান ছিল কেদার যাদবের। ৪.১ ওভারে ২৪ রানে পড়েছিল চতুর্থ উইকেট। সেখান থেকে ৪৯ রানে শেষ আরসিবি। নাথান কুল্টার-নাইল, ক্রিস ওকস ও কলিন ডি গ্র্যান্ডহোম নিয়েছিলেন তিনটি করে উইকেট।

২০০৯ সালে আরসিবির বিরুদ্ধে কেপ টাউনে রাজস্থান রয়্যালস ১৫.১ ওভারে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল। রাজস্থানের সামনে টার্গেট ছিল ১৩৪ রানের। ২০২৩ সালে জয়পুরে আরসিবির বিরুদ্ধেই রাজস্থান রয়্যালস রান তাড়া করতে নেমে অল-আউট হয়ে যায় ১০.৩ ওভারে ৫৯ রানে।

২০১৭ সালের আইপিএলে ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলস গুটিয়ে গিয়েছিল ১৩.৪ ওভারে ৬৬ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে দলগত সর্বনিম্ন রানের নজির যুগ্মভাবে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের দখলে রয়েছে। ২০১৭ সালে ৩০ এপ্রিল মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ইনিংস শেষ হয় ১৭.১ ওভারে ৬৭ রানে। ২০০৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর করেছিল ১৫.২ ওভারে ৬৭ রান।

২০২২ সালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবি। ২০১৯ সালে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস ও ২০১৪ সালে আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবি থেমেছিল ৭০ রানে। দু-বারই প্রথমে ব্যাট করতে নেমে। ২০১৭ সালে পুণেতে রাইজিং পুণে সুপার জায়ান্টের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৭৩ রানেই অল-আউট হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+