IPL Stats: পাওয়ারপ্লে রানের শিখরে ধাওয়ান! সবচেয়ে বেশি ছক্কার নজিরে ধরাছোঁয়ার বাইরে গেইল
IPL Stats: আইপিএলে হাই স্কোরিং ম্যাচের সংখ্যা বাড়ছে। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারপ্লের ওভারগুলি। টি২০ ক্রিকেটে প্রথম ৬ ওভারকে পাওয়ারপ্লে ধরা হয়।
এই সময়টায় রানের গতিতে রান টানার পাশাপাশি দ্রুত কয়েকটি উইকেট নেওয়ার লক্ষ্য থাকে বোলিং দলের। আর ব্যাটাররা চান ফিল্ডিং রেস্ট্রিকশন থাকা এই সময়টাতেই চার-ছয় মেরে দ্রুত রান বাড়িয়ে নিতে।

পাওয়ারপ্লে-তে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে শিখর ধাওয়ানের। তাঁর এই রেকর্ড ভাঙা খুব একটা সহজ হবে না। ২১৩ ইনিংসে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ১২৪২টি ডট বল খেলেছেন ধাওয়ান। তাঁর রান ৩৩৯১।
পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ৪৫৪টি চার মারার রেকর্ডও শিখরেরই দখলে। ছয় মেরেছেন ৭৪টি। পাঁচ রান এসেছে ২ বার। ব্যাটিং স্ট্রাইক রেট ১২২.৫৯।
আইপিএলে পাওয়ারপ্লেতে শিখর ছাড়া একমাত্র যে ব্যাটার তিন হাজার রান করেছেন তিনি ডেভিড ওয়ার্নার। শিখরের মতো তিনিও নেই এবারের আইপিএলে। ওয়ার্নার ১৭৫টি ইনিংসে পাওয়ারপ্লেতে ডট বল খেলেছেন ১০৮০টি। রান করেছেন ৩৩০। চার মেরেছেন ৪৩১টি, ছয় ১০৫টি। পাঁচ রান ১ বার। স্ট্রাইক রেট ১৩৮.৩১।
পাওয়ারপ্লেতে সর্বাধিক রান করার নিরিখে বিরাট কোহলি রয়েছেন তিনি। ১৯৩টি ইনিংসে বিরাট ২৭০৮ রান করেছেন পাওয়ারপ্লেতে। চার মেরেছেন ৩৩৬টি, ছয় ৬৩টি। ডট বল ৯৮০টি। স্ট্রাইক রেট ১২১.২৭।
ক্রিস গেইল আইপিএল ম্যাচের প্রথম ছয় ওভারে ১৩৫ ইনিংসে ২৩৩৬ রান করেছেন। চার মেরেছেন ২৬৩টি। ছক্কা সর্বাধিক ১৩৮টি। ডট বল ৯৩১টি। স্ট্রাইক রেট ১৩৪.১৭। অজিঙ্ক রাহানে ১৫৭ ইনিংসে পাওয়ারপ্লেতে ২৩১৯ রান করেছেন। চার মেরেছেন ৩০২টি, ছয় ৪৯টি। স্ট্রাইক রেট ১১৮.৪৯।
এ ছাড়া পাওয়ারপ্লেতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম দশে যাঁরা রয়েছেন তাঁরা হলেন গৌতম গম্ভীর (১৪৬ ইনিংসে ২২৩০ রান, ৩০৭টি চার ও ৩২টি ছয়), ফাফ দু প্লেসি (১২২ ইনিংসে ২১৪৮ রান, ২৬৮টি চার ও ৭৬টি ছয়, পাঁচ রান ২ বার), রোহিত শর্মা (১৬৮ ইনিংসে ২১৩৩ রান, ২৪০টি চার ও ৯৪টি ছয়, ১ বার ৫ রান), রবিন উথাপ্পা (১৪৮ ইনিংসে ২০২২ রান, ২৬১টি চার, ৫০টি ছয়, তিনবার ৫ রান), লোকেশ রাহুল (১০৯ ইনিংসে ১৯৯০ রান, ২১৫টি চার, ৭৭টি ছয়)।












Click it and Unblock the Notifications