IPL Stats: আইপিএলের ম্যাচে ৫০০-র বেশি রান উঠেছে ৪ বার, তালিকায় আছে ইডেনে কেকেআরের দ্বৈরথও

IPL Highest Match Aggregates: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। শনিবাসরীয় সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গত বছরের আইপিএলে বেশ কয়েকটি হাই স্কোরিং ম্যাচ হয়েছে। যার ফলে কোনও ম্যাচে দুই দলের সম্মিলিত সর্বাধিক রানের তালিকার প্রথম চারে গত বছরেরই চারটি দ্বৈরথ। প্রথম ছয় ধরলে সংখ্যাটি পাঁচ।

IPL Stats -

আইপিএলে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রান উঠেছে ৫৪৯। ৪০ ওভারে পড়েছে ১০টি উইকেট। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। সানরাইজার্স ৩ উইকেট খুইয়ে রেকর্ড ২৮৭ তোলে, আরসিবি তোলে ৭ উইকেটে ২৬২।

গত বছরেই হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মোট ৫২৩ রান উঠেছিল। মোট ৪০ ওভারে উইকেট পড়েছিল ৮টি। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস দ্বৈরথে ওঠে ৫২৩ রান। এ ক্ষেত্রে দুই ইনিংস মিলিয়ে ৩৮.৪ ওভারে ৮ উইকেট পড়েছিল।

আইপিএলে দুই ইনিংস মিলিয়ে মোট চারবার পাঁচশোর উপর রান উঠেছে। গত বছরই দিল্লিতে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৫০৪ রান উঠেছিল। দুই ইনিংসের ৪০ ওভারে মোট ১৩টি উইকেট পড়েছিল। ২০১০ সালে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচে ৪৬৯ রান উঠেছিল।

গত বছর দিল্লিতে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৪৬৫ রান উঠেছিল। দুই ইনিংসের মোট ৩৯.১ ওভারে পড়েছিল ১৭টি উইকেট। ২০১৮ সালে ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাব-কেকেআর ম্যাচে ৪৫৯ রান উঠেছিল। ৪০ ওভারে পড়েছিল ১৪ উইকেট।

এ ছাড়া আর ২ বার দুই ইনিংস মিলিয়ে সাড়ে চারশোর উপর রান উঠেছে। ২০২৩ সালে মোহালিতে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ৪৫৮ এবং ২০১৭ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম পাঞ্জাব দ্বৈরথে ওঠে ৪৫৩ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+