IPL Stats: আইপিএল খেতাব ৫ বার করে জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স, পাঁচবার রানার-আপ সিএসকে

IPL Stats: আইপিএলের অষ্টাদশ সংস্করণ শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে। ইডেনে ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলে আজ অবধি মাত্র ২টি দলই পাঁচবার করে খেতাব জিতেছে। সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার নজির রয়েছে চেন্নাই সুপার কিংস।

IPL Stats

আইপিএলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে। তবে প্রথম দল হিসেবে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে মুম্বই ইন্ডিয়ান্স। তারা আইপিএল খেতাব জেতে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে।

অধিনায়ক হিসেবে পাঁচবার করে আইপিএল খেতাব জিতেছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে আর কোনও অধিনায়কের এমন নজির নেই। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল খেলছে ২০০৮ সাল থেকে। চেন্নাই সুপার কিংসের মতোই। তবে ২০১৬ ও ২০১৭ সালে সিএসকে আইপিএল থেকে নির্বাসিত ছিল।

পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পাঁচবার রানার-আপও হয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে নিশ্চিতভাবেই বলা যায় আইপিএলে ধারাবাহিকতা দেখানোর নিরিখে মহেন্দ্র সিং ধোনির দলের আশেপাশে কেউ নেই। ২০০৮ সালের পর ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে আইপিএলের ফাইনালে উঠে হেরে গিয়েছিল সিএসকে।

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ছাড়াও আরও পাঁচটি দল আইপিএল খেতাব জিতেছে। সেগুলি হলো- রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। এদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিনবার। ২০১২, ২০১৪ সালের পর গত বছরের আইপিএলে। প্রথম ২ বার গৌতম গম্ভীরের নেতৃত্বে। এ ছাড়া অধিনায়ক হিসেবে আইপিএল জেতার নজির রয়েছে শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার, হার্দিক পাণ্ডিয়া ও শ্রেয়স আইয়ারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+