IPL Stats: চেন্নাই ও মুম্বই ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে, ২ জন ক্রিকেটার হয়েছেন ৬ বার চ্যাম্পিয়ন

IPL Stats: আইপিএল শুরু হবে আর ৬ দিন পর। ২২ মার্চ ইডেনে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এবার আইপিএলের অষ্টাদশ সংস্করণ। ষষ্ঠবার এই খেতাব জয়ের লক্ষ্যে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Stats

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে যুগ্ম সফলতম চেন্নাই ও মুম্বই। চেন্নাই সুপার কিংস তাও আবার ২ বছর আইপিএলে ছিল না। মুম্বই ইন্ডিয়ান্স ২০০৮ থেকে টানা খেলে আসছে। এই দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার করে। ফলে এবার টার্গেট ষষ্ঠ আইপিএল খেতাব।

চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমবার আইপিএল খেতাব জেতে ২০১৩ সালে। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।

চেন্নাই সুপার কিংস যদি এবার চ্যাম্পিয়ন হয় তাহলে মহেন্দ্র সিং ধোনি আইপিএল কেরিয়ারে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবেন। যা এতদিন পেয়েছেন মাত্র ২ জন। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৬ বার আইপিএল খেতাব জিতেছেন অম্বাতি রায়ডু।

এ ছাড়া রোহিত শর্মা ৬ বার আইপিএল খেতাব জয়ের স্বাদ পেয়েছেন। ২০০৯ সালে রোহিত প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হন ডেকান চার্জার্সে থাকাকালীন। এরপর তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল খেতাব ঘরে তোলে।

ধোনির পাশাপাশি ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি থাকছে হার্দিক পাণ্ডিয়ার সামনে। ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন অধিনায়ক হিসেবে। হার্দিক জিতেছেন ৫ বার। চারবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবং একবার গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+