আইপিএল রায়: বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না শ্রীনিবাসন

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ম্যাচ ফিক্সিং কাণ্ডে গুরুনাথ মইয়াপ্পান ও রাজ কুন্দ্রাকে দোষী সাব্যস্ত করল শীর্ষ আদালত। যদিও বেটিং কাণ্ডে জামাই মইয়াপ্পানের যোগ ধামাচাপা দেওয়ার অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এন শ্রীনিবাসন।

আইপিএল বেটিং সংক্রান্ত অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

আদালত জানিয়েছে চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে তার সিদ্ধান্ত নেবে স্বাধীন কমিটি। যদিও শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেলেন শ্রীনি। আদালত জানিয়ে দিয়েছে, এবছরের বিসিসিআই-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না শ্রীনিবাসন। আদালত বিসিসিআই-কে ৬ সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজম করার নির্দেশ দিয়েছে।

আইপিএল রায়: বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না শ্রীনিবাসন

মুদগল কমিটির রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার, আইপিএল বেটিং কাণ্ড নিয়ে চূড়ান্ত রায় দেয় শীর্ষ আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, মাইয়াপ্পান এবং কুন্দ্রা যথাক্রমে চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যালস দলের আধিকারিক। যদিও শ্রীনির দাবি ছিল, জামাই মইয়াপ্পান "ক্রিকেটপ্রেমী", চেন্নাই সুপার কিংস দলের কোনও আধিকারিক নন।

আদালত লক্ষ্য করে ঘটনা ধামাচাপা দেওয়ার যে অভিযোগ শ্রীনির বিরুদ্ধে তোলা হয়েছে তা অনুমান মাত্র। আদালত জানিয়েছে, "শ্রীনিবাসনের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার যে অভিযোগ তা সন্দেহ স্তরের। চেন্নাই সুপার কিংস-এর খেলায় অত্যন্ত উৎসাহ থাকত শ্রীনির। তাঁর আচরণ সন্দেহের অবকাশ তৈরি করে কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+