IPL: ‘দাদাকে চাই’, দিল্লি দলের হেড কোচের পদে সৌরভকেই দেখতে চান টিম ইন্ডিয়ার প্রাক্তনী
চলতি মরসুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালস হতশ্রী পারফরম্যান্স করেছে। বর্তমানে লিগ টেবলের লাস্ট বয় ওয়ার্নাররা। অথচ মাঠের মতোই শক্তিশালী ছিল দলটার থিঙ্ক ট্যাঙ্কও। কোচ রিকি পন্টিং, ক্রিকেটীয় শীর্ষপদে সৌরভ গঙ্গোপাধ্যায়, সাপোর্ট স্টাফ হিসাবে আছেন অজিত আগারকার, শেন ওয়াটশন, জয়দীপ মুখোপাধ্যায়রা। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টই কী হল দিল্লি দলের?
কঠিন সময়ে ফের একাবার আওয়াজ উঠল দাদাকে চাই। ডিরেক্টর অফ ক্রিকেট নয় আগামী মরসুমে দিল্লি দলের হেড কোচ হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাইছেন ইরফান পাঠান।

টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে আটটিতেই হেরেছে দিল্লির। তারা তাদের শেষ ২টি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ক্যাপিটালসের। টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচে হারের পরই হয়তো ভাগ্য নির্ধারণ হয়েগিয়েছিল দিল্লির। যে দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট ব্যক্তিত্ব আছেন সেই দলের থেকে ছিল ক্যামব্যাকের প্রত্যাশা।
কিন্তু ওয়ার্নার-অক্ষৱ প্যাটেলরা সেটাও পারেননি।এই পরিস্থিতিতে আগামী বছর দিল্লি দলের হাল ফেরানোর জন্য সৌরভকেই কোচ করার দাবি তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁর মতে এই দলটা হাল ফেরাতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়কই।

একইসঙ্গে সৌরভের প্রাক্তন এই সতীর্থ উল্লেখ করেছেন, 'দাদা জানে কীভাবে সাজঘরকে পরিচালনা করতে হয়।আমার মনে দিল্লি দলের এই সুবিধাটা কাজে লাগানো উচিত।গত ম্যাচে টসের সময় ওয়ার্নার বলেন বর্তমান পরিস্থিতিতে তাঁদের দল পরের মরসুমে জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি অবাক হব না যদি পরের বার দাদার ভূমিকার পরিবর্তন হয়।'

দিল্লি দলের থিঙ্ক ট্যাঙ্ক ছিল হেবিওয়েট। কিন্তু সেই অনুযায়ী মাঠে প্রতিফলন হল না। আগামী মরসুমে সাপোর্ট স্টাফদের সংখ্যা যে কমবে তা আগেই ঘোষণা করেছেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। ফলে পন্টিংদের চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। সৌরভ শুধু দিল্লি ক্যাপিটালস দলের নয় একইসঙ্গে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অন্যান্য দলেরও শীর্ষ পদে রয়েছেন।
শেষ পর্যন্ত আগামী বছর দিল্লির ডাগ আউটের হেডকোচের পদে বেহালার বাঁহাতিকে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications