IPL: কোহলির প্রতি কমেনি দাদার রাগ! সৌরভের টুইটে শুরু নতুন বিতর্ক

বিরাটের প্রতি দাদার রাগ কী এখনও কমেনি? হাত মেলালেও কোহলির প্রতি মনে মনে রাগ বজায় রেখেছেন মহারাজ? কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্ক মিটেও যেন মিটছে না। সম্প্রতি সৌরভের একটি টুইট সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

রবিবার গুজরাত-আরসিবি ম্যাচের পর প্রাক্তন ভারত অধিনায়ক সমাজ মাধ্যমে লেখেন, 'কী দারুণ এক প্রতিভা তৈরি করেছে আমাদের দেশ, শুভমান গিল। দুই ম্যাচে কী অসাধারণ দুটো ইনিংস দেখলাম। আইপিএলের মান কত উঁচুতে পৌঁছছে তা এতেই বোঝা গিয়েছে।" টুইটে কোহলির নামের চিহ্নমাত্র নেই।

2

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শুভমান গিল ৫২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিরাট কোহলি একই ম্যাচে ৬১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। সৌরভ শুভমানের ইনিংসকে প্রশংসায় ভরিয়ে দিলেও কোহলির ইনিংস নিয়ে একটি কথাও বলেননি।


বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট টুইটে গিল আর গ্রিনের সেঞ্চুরির প্রশংসা করলেও, কোহলিরটা যেন ইচ্ছা করেই এড়িয়ে গিয়েছেন। নতুন করে কোহলি ইস্যুকে কেন্দ্র করে সৌরভের তীব্র সমালোচনা শুরু হয়েছে।পরপর দুটি ম্যাচে বিরাটের মাস্টারক্লাস ইচ্ছে করেই কি এড়িয়ে গেলেন সৌরভ? পুরনো তিক্ততাই কী এর মূল কারণ? এই নিয়ে সৌরভকে ধুইয়ে দিচ্ছেন কোহলি ভক্তরা? সমাজ মাধ্যমে কিন্তু কোহলি ভক্তরা দাদাকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

2

কোহলিকে সমর্থন করে একজন লিখেছেন , "দাদা, শুভমনের আদর্শ ও আইডলের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।" অন্য একজন লিখেছেন, "দাদা ক্রিকেটে বিভাজন আনছেন। আপনি কোহলির কথাও উল্লেখ করতে পারতেন। কোহলিও দুর্দান্ত খেলেছেন।"

3

এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সৌরভ। দিল্লি এবং আরসিবির ম্যাচে মুখোমুখি হন তাঁরা। প্রথম বার ব্যাঙ্গালোরে হয়েছিল এই দুই দলের ম্যাচ। সেখানেই ম্যাচ সৌরভ এবং বিরাট ম্যাচ শেষে হাত মেলাননি। এরপরই আইপিএলের মাঝেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন বিরাট এবং সৌরভ। যদিও দ্বিতীয় পর্বের ম্যাচে কোটলায় দুই প্রাক্তন ভারত অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলান।


মনে করা হয়েছিল দুই মহারথী নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন। কিন্তু সৌরভের টুইট কিন্তু বিতর্কের নতুন সূত্রপাত করল।

অতীতের সবসময় বিরাটের প্রশংসা করতেন সৌরভ। কিন্তু ঝামেলার অধিনায়কত্ব ছাড়া নিয়ে। সেখানে মিডিয়ার সামনে বিরাট বয়ান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন সৌরভ মিথ্যেবাদী।সৌরভ-বিরাট সম্পর্ক যে সহজ হয়নি, সেটাই মনে করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+