IPL: টুইটে দাদাগিরি মহারাজের, সমালোচকদের মোক্ষম জবাব দিলেন সৌরভ

টুইটে ফের দাদাগিরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাপি বাড়ি যা শর্টে সব সমালোচনাকে মাঠের বাইরে পাঠালেন মহারাজ। রবিবার আইপিএলে শেষ গ্রুপ লিগের ম্যাচের পর শুভমান গিলের প্রশংসা করে টুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। শতরানকারী হিসাবে গিলের নাম থাকলেও দাদার টুইটে ছিল না বিরাট কোহলির নাম। এরপর থেকেই সমাজ মাধ্যমের একাংশের কটাক্ষের মুখে পড়েন সৌরভ। বুধবার টুইটে সমালোচকদের সপাটে জবাব দিলেন বেহালার বাঁ হাতি।

রবিবার গুজরাত-আরসিবি ম্যাচের পর প্রাক্তন ভারত অধিনায়ক সমাজ মাধ্যমে লেখেন, '"কী দারুণ এক প্রতিভা তৈরি করেছে আমাদের দেশ, শুভমান গিল। দুই ম্যাচে কী অসাধারণ দুটো ইনিংস দেখলাম। আইপিএলের মান কত উঁচুতে পৌঁছছে তা এতেই বোঝা যাচ্ছে।"

১

আইপিএলের গ্রুপ লিগে শেষ দুই ম্যাচে শতরান করেছিলেন কোহলি। কিন্তু তাঁর ‌নাম না করায় বিরাট-ভক্তরা আক্রমণে ব্যতিব্যস্ত করেছিলেন সৌরভকে। সরাসরি সৌরভের টুইটের নীচে বলা হতে থাকে, কোহলির ইনিংসের প্রশংসা করছেন না কেন তিনি। বারবার এরকম ট্রোলিংয়ের মুখে পড়ার পর এবার পাল্টা দিলেন সৌরভ-ও।

৩

মিডিয়ায় তাঁর টুইট নিয়ে প্রবল চর্চা, আলোড়ন তৈরি হওয়ার পরেই সৌরভও মাঠে নামেন বিতর্ক দূর করতে। তাঁর ট্রোলারদের টুইট করে একপ্রকার খোঁচাই দিলেন সৌরভ। টুইটে লিখলেন, যাঁরা এই টুইটকে ঘোরানোর চেষ্টা করছেন, আশা করব তাঁরা নিশ্চয় ইংরেজি বোঝেন।
বুধবার দাদা একটি টুইট করে লেখেন, 'দ্রুত মনে করিয়ে দিতে চাই, যাঁরা টুইটটা টুইস্ট করছেন, আশা করব তাঁরা ইংরেজি বোঝেন, যদি নাও বোঝেন তাঁরা যেন অন্য কারও থেকে টুইটের অর্থ বুঝে নেন।'

রবিবারের টুইটের পর সৌরভকে আক্রমণ করেন নেটিজেনদের একাংশ। একজন লেখেন, 'দাদা, শুভমানের আদর্শ ও আইডলের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।" অন্য একজন লিখেছিলেন, "দাদা ক্রিকেটে বিভাজন আনছেন। আপনি কোহলির কথাও উল্লেখ করতে পারতেন। কোহলিও দুর্দান্ত খেলেছেন।"


সৌরভের সঙ্গে কোহলির দ্বন্দ্ব অনেক পুরোনো। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকার সময়েই জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। সৌরভ সেই সময় প্রচারমাধ্যমে সরাসরি বলে দেন, বোর্ডের তরফে কোহলিকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে নিষেধ করা হয়েছিল। তবে সেই অনুরোধ বিরাট রাখেননি। এরপর সাংবাদিক সম্মেলন করে কার্যত বিস্ফোরণ ঘটান কোহলি।

২

এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সৌরভ। দিল্লি এবং আরসিবির ম্যাচে মুখোমুখি হন তাঁরা। প্রথম বার ব্যাঙ্গালোরে হয়েছিল এই দুই দলের ম্যাচ। সেখানেই ম্যাচ সৌরভ এবং বিরাট ম্যাচ শেষে হাত মেলাননি। এরপরই আইপিএলের মাঝেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন বিরাট এবং সৌরভ।

কিন্ত দ্বিতীয় পর্বের ম্যাচে দুই জনেই সৌজন্য দেখান।কিন্তু দাদার টুইট ঘিরে ফের তাঁর সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+