Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: বাইশ গজে আবার ফিরে এল বাপি বাড়ি যা শট, দেখে নিন দাদার ব্যাটিংয়ের ভিডিও

জীবনের ২২গজে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন এক বছর হতে চলল। কিন্তু ক্রিকেটের ২২ গজে ব্যাট হাতে নামলেই দাদার বয়স যেন এক ধাক্কায় ৫০ থেকে ২৫-এ চলে আসে। বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের জায়গায় নেই। কিন্তু ব্যাট একবার হাতে নিলেই সেই পুরানো মেজাজে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

ইডেন হোক বা কোটলা। ২২ গজের মহারাজ ব্যাট হাতে নামলেই সেই পরিচিত বাপি বাড়ি যা শট দেখা যাবে এটা নিশ্চিত। দিল্লি দলের অনুশীলনে ফের দেখা গেল তারই ঝলক।

১

শুক্রবার দিল্লি অনুশীলন শেষে আরও একবার অফ সাইডের ভগবানকে দেখা গেল তাঁর পুরনো মেজাজে। স্টেপ আউট করে একের পর এক বলকে বাপি বাড়ি যা শট মারলেন। পাঠালেন মাঠের বাইরে। দাদার এমন ছবি আরও একবার যেন ফেরাল পুরানো অনেক স্মৃতি।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে । একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাট করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিছক মজা করে নয়, বেশ সিরিয়াসলি কিন্তু ব্যাট করতে দেখা গেল প্রিন্স অফ ক্যালকাটাকে। রীতিমতো বোলারকে শাসন করলেন এই বয়সেও।

২

এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকে মজা করে বলছেন দিল্লির ব্যাটিংয়ের যা বেহালদশা, তাতে শ্রী ফেরাতে ব্যাট হাতে না নামতে হয় সৌরভকেই। দাদা কিন্তু বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও তার ফর্ম কিন্তু আগের মতোই আছে। ব্যাট হাতে নামলে অনায়াসে কিন্তু খেলে দিতে পারবেন, বয়স যে তাঁর একটা সংখ্যা মাত্র।

শনিবার সন্ধ্যায় দিল্লি ফিরোজ শাহ কোটলায় আরসিবির বিরুদ্ধে নাচে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দিল্লির কাছে কার্যত টিকে থাকার শেষ সুযোগ। বিরাটদের বিরুদ্ধে হারলেই এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে যাবে ডেভিড ওয়ার্নারদের।

৩

তবে ২২ গজের দুই দলের লড়াইকে ছাপিয়ে ও চর্চায় উঠে আসছে বিরাট বনাম সৌরভের জ্বলন্ত ইস্যু। চিন্নাস্বামীতে ম্যাচের পরে দুই মহা তারকার কি নিয়ে বিতর্কে ঝড় বয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। আজ ফের একবার ডাগ আউটে থাকবেন দাদা আর মাঠে থাকবেন কোহলি।

এমনিতেই গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন বিরাট। এই আবহে আজ রাজধানীতে ক্যামেরার ফোকাস থাকবে সৌরভ কোহলির দিকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+