IPL: শুভমানের শতরান, হায়দরাবাদকে ১৮৯ রানের টার্গেট দিল গুজরাত
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। দুই দলেই বেশ কিছু পরিবর্তন হয়। ব্যাট হাতে দুরন্ত শতরান করলেন শুভমান গিল। তাঁর শতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলল গুজরাত।
গুজরাতের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। কিন্তু খাতা খোলার আগেই আউট হয়ে গেলেন বঙ্গ তারকা। তিন নম্বর বলেই ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফিরলেন ঋদ্ধি।

100 Partnership 🆙@gujarat_titans are eyeing a huge first-innings total here 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Who will break this partnership for @SunRisers?
Follow the match ▶️ https://t.co/GH3aM3h0ER #TATAIPL | #GTvSRH pic.twitter.com/RHZYKc131j
গিলকে যোগ্য সঙ্গ দিতে থাকেন সাই সুদর্শনও। এই জুটি শতরানের পার্টনারশিপও গড়ে তোলে। দুরন্ত গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। হায়দরাবাদ বোলাররা কার্যত দিশেহারা হয়ে যান গিল-সুদর্শন জুটির সামনে। অবশেষে ১৪৭ রানে ভাঙল এই জুটি। ৪৭ রানে মার্কো জানসেনের বলে নটরাজনের হাতে ক্যাচ দিয়ে আইট হলেন সুদর্শন।

That HUNDRED feeling 🤗
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH | @ShubmanGill pic.twitter.com/C9UyUBvHd1
ম্যাচে ব্যাট হাতে রান পেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভুবির বলে ৮ রানেই আউট হলেন পান্ডিয়া।জ্বলে উঠার আগেই আউট হলেন ডেভিড মিলার। ৭ রান করেই নটরাজনের বলে আউট হলেন প্রোটিয়া এই ক্রিকেটার।

এরপর রান পেলেন না রাহুল তেওটিয়াও। তিন রানেই আউট হলেন গুজরাত ব্যাটসম্যান। এরপর রান পেলেন না রশিদ খান, নূর আহমেদও। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে গুজরাত করল ১৮৮ রান। হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৫টি উইকেট নিলেন।
𝐅𝐈𝐅𝐄𝐑 𝐅𝐎𝐑 𝐁𝐇𝐔𝐕𝐈! 🙌
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
How good has @BhuviOfficial been with the ball today! 👊🏻#TATAIPL | #GTvSRH | @SunRisers pic.twitter.com/N7Yfr0QQ3Z
ক্যান্সারের বিরুদ্ধে সচেতনার বার্তা দিতে গোলাপি জার্সি ও হাতে বিশেষ ব্যান্ড পড়ে সোমবার ম্যাচ খেলতে নেমেছে গুজরাত দল। আসলে সামাজিক দায়িত্ব পালনের জন্যই ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলতে নেমেছে গতবারের চ্যাম্পিয়নরা। কর্কট রোগের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই হার্দিকদের এই উদ্যোগ। ক্যান্সার ভারত-সহ সারা বিশ্বেই অসুস্থতা এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। আর ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নিলেন হার্দিকরা।
𝙈𝘼𝙄𝘿𝙀𝙉 𝙄𝙋𝙇 𝘾𝙀𝙉𝙏𝙐𝙍𝙔! 💯
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
A magnificent TON comes up for @ShubmanGill 👏🏻👏🏻 #TATAIPL | #GTvSRH | @gujarat_titans pic.twitter.com/YZHhiw8RkN
হায়দরাবাদের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। ১১ ম্যাচে তাদের ঝুলিতে আপাতত ৮ পয়েন্ট।শীর্ষে থাকা গুজরাতের প্লে-অফে জায়গা করে নিতে দরকার কেবল একটা মাত্র জয়। বর্তমানে ১৬ পয়েন্টে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ঘরের মাঠে জয় পেয়েই প্লে অফ নিশ্চিত করাই লক্ষ্য হার্দিক পান্ডিয়াদের।












Click it and Unblock the Notifications