Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: বৃষ্টির কোপে আইপিএল ফাইনাল, পিছিয়ে যাচ্ছে শামি-গিলদের লন্ডন যাত্রা

বরুণ দেবের রোষে নির্ধারিত দিনে শেষ হল না আইপিএল। রবিবার বৃষ্টিতে পণ্ড হয়ে যায় আইপিএল ফাইনাল। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। কিন্তু ফাইনাল পিছিয়ে যাওয়ায় শামি-গিলদের নির্ধারিত সময়ে লন্ডন যাওয়া নিয়ে সংশয় তৈরি হল।

শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানে চারজনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যাওয়ার কথা সোমবার রাতে। কিন্তু ফাইনাল ম্যাচ একদিন পিছিয়ে যাওয়ায় সোমবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন না এই চার ক্রিকেটার।

১

আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৩০ মে-র মধ্যে ওভালে পৌঁছে যাওয়ার কথা ছিল গোটা ভারতীয় দলের। বুধবার থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করার পরিকল্পনা করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু আইপিএল ফাইনাল পিছিয়ে যাওয়ায় ধাক্কা খেল দ্রাবিড়ের পরিকল্পনা।

৩০ জুন অর্থ্যাত মঙ্গলবারের মধ্যে সব ক্রিকেটারদের ওভালে একত্রিত হওয়ার সম্ভবনা কমে গেল। মনে করা হচ্ছে মঙ্গলবার লন্ডন উড়ে যাবেন চার ক্রিকেটার। বুধবার দলের অনুশীলনে সরাসরি যোগ দেবেন তাঁরা। ফলে কোনও বিশ্রামের সুযোগ থাকছে না শামি-গিলদের।

২

আইপিএল ফাইনাল শেষ হওয়ার দশদিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। বৃষ্টির কারণে রিজার্ভ ডে -তে ম্যাচ হবে। তাই সময় কমে দাঁড়িয়েছে ৯ দিন। আইসিসি টুর্নামেন্টের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে প্রস্তুতির জন্য এই সামান্য কয়েকদিনের প্রস্তুতি কী আদৌ যথেষ্ট? প্রশ্ন উঠছে।

৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া তারকারা ইতিমধ্যেই ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে যাঁদের, তাঁদেরই প্রথম ব্যাচ হিসেবে ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়েছে বিলেতে।

৩

বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। লন্ডনের ওভালে অনুশীলনের ছবি পোস্ট করা হয় বোর্ডের ওয়েবসাইটে। সেখানে নতুন জার্সিতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। ছিলেন শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা। কোচিং স্টাফের সঙ্গে নতুন জার্সিতে দেখা যায় দ্রাবিড়কেও। নীল জার্সিতে নতুন লোগো।


রবিবার মুম্বই থেকেই ঈশান এবং রোহিতরা লন্ডন উড়ে যান। সূর্যকুমার যাদব প্রথম দলে না থাকলেও তিনি রয়েছেন স্ট্যান্ড বাইদের তালিকায়। এই ব্যাচের সঙ্গে গিয়েছেন যশস্বী জয়সওয়ালও।
প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেন। সূর্যকুমার যাদব, ও বাংলার পেসার মুকেশ কুমারের সঙ্গে ঋতুরাজের নাম ছিল সেই তালিকায়। কিন্তু ব্যক্তিগত কারণে ঋতুরাজ দলের সঙ্গে যেতে না পারায় তাঁর পরিবর্তে লন্ডনের বিমান উঠলেন যশস্বী।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+