IPL: গাভাসকর-সচিনদের পথেই গিল! শুভমানকে নিয়ে কী জানালেন কপিল দেব?

ব্যাটিং দক্ষতায় ইতিমধ্যেই কোহলির উত্তরসূরি তকমা পেয়ে গিয়েছেন শুভমান গিল। এবার গিলকে গাভাসকর, সচিন, বিরাটদের সঙ্গে একই বন্ধনীতে বসালেন কপিল দেব। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের সার্টিফিকেট পেলেন শুভমান।

চলতি আইপিএলে শুভমান গিল হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের নতুন মহাতারকা। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। গিল যে ভারতীয় ব্যাটিংয়ের নতুন স্তম্ভ হতে চলেছেন তা মানছেন কপিল দেবও। তবে বড় সিদ্ধান্তে আসার আগে শুভমানের আরও কিছু পরীক্ষা নিতে চান কপিল।

1

বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক বলেছেন, 'সুনীল গাভাসকার এসেছেন। সচিন তেন্ডুলকরও এসেছেন। তারপর রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি এসেছে ভারতীয় দলে। এখন শুভমান গিল যেভাবে ব্যাটিং করছে, তাতে মনে হচ্ছে ও মহান ক্রিকেটারদের পদাঙ্ক অনুসরণ করছে। তবে শুভমানের সম্পর্কে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আরও এক মরসুম অপেক্ষা করতে চাই।'

একইসঙ্গে কপিল উল্লেখ করেছেন, 'শুভমান এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর এই ভালো সময় কতদিন চলে, সেটা আমাদের দেখতে হবে। ও অনেক রান করার পর যখন খারাপ সময় আসবে, তারপর কীভাবে প্রত্যাবর্তন করে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'

2

সূর্যকুমারের উদাহরণ টেনে কপিল বলেন, 'সূর্যকুমার যাদব টানা রান করার পর ৩ ম্যাচে ০ রানে আউট হয়ে যায়। তারপর ও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে। যে ক্রিকেটাররা দারুণভাবে প্রত্যাবর্তন ঘটাতে পারে, তাঁরা সম্মান পায়। এই কারণেই ভালো সময় পেরিয়ে যাওয়ার পর গিল কীভাবে প্রত্যাবর্তন ঘটায়, সেটা দেখার অপেক্ষায় আছি।'
অতীতেও প্রতিভা নিয়ে ভারতীয় ক্রিকেটে এলেও পরবর্তীকালে তাঁরা হারিয়ে গিয়েছেন বা নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারেননি।

3

বিনোদ কাম্বলির উদাহরণ টেনে কপিল বলেন, 'আমার বক্তব্যকে ভুল ভাবে নেবেন না। গিলের প্রতিভা নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। কিন্তু কোনও তুলনা না করেই বলছি বিনোদ কাম্বলির কথা। আন্তর্জাতিক ক্রিকেটে শুভমানের থেকেও ভাল শুরু করেছিল কাম্বলি।'

একইসঙ্গে কপিল উল্লেখ করেন, 'শুভমানের সামনে এখন প্রশ্ন ও এই সাফল্য কীভাবে সামলায়। যে ভাবে ওকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রচার হচ্ছে, তাতে ওকে সাবধান থাকতে হবে।'
এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ স্কোরার শুভমানই। ১৬ ম্যাচে ৮৫১ রান তাঁর নামের পাশে। মেগা ফাইনালে তাঁর ব্যাটের দিকেই নজর ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+