IPL: আগামী ম্যাচগুলিতেও আসবে শতরানের সুযোগ, আত্মবিশ্বাসী শুভমান গিল

বর্তমান ক্রিকেট বিশ্বে উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম শুভমান গিল। জাতীয় দল হোক বা আইপিএল পাঞ্জাব তনয় ব্যাট হাতে নামলেই ঝড় তুলছেন। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ছন্দে দেখা গেল গিলকে। লখনউয়ের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থাকলেন।

অনেকেই তাঁর ব্যাটিংয়ে বিরাট কোহলির ছায়া দেখতে পাচ্ছেন। ৬ রানের জন্য শতরান হল না। কিন্তু তাতে খুব একটা আশাহত নন গিল বরং আগামী ম্যাচ গুলিতে রবিবারের না করা শতরান করে আক্ষেপ মেটাতে চান গিল।

১

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে গুজরাত তারকা বলেন, 'শতরান করার কথা আমার শেষ ওভারে মাথায় আসে। কিন্তু শেষ পর্যন্ত শতরানটা করা গেল না। আমাদের এখনও বেশ কিছু ম্যাচ বাকি, আশা করছি সেই ম্যাচগুলিতে সেঞ্চুরি করার সুযোগ পাবো এবং তা করেতও পারবো।'
রবিবারের ইনিংস প্রসঙ্গে গিল বলেন, 'এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল।ঋদ্ধি ভাইয়ের সঙ্গে জুটিটা দারুণ উপভোগ করেছি। আমাদের ব্যাটিং প্রতিদিনই উন্নতি করেছে।'

যে কোনও ফর্ম্যাটেই সমানভাবে সাবলীল শুভমান।ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে সফল তরুণ এই ক্রিকেটার। তিন ফর্ম্যাটে দ্রুত মানিয়ে নেওয়ার রহস্যই এবার ফাঁস করলেন গিল।


সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলে গুজরাত দলের এই ক্রিকেটার বলেন, 'বিভিন্ন ফর্ম্যাটের জন্য প্রস্তুতিও ভিন্নধর্মী হয়। তবে প্রস্তুতিটা অনেকবেশী মানসিক, টেকনিক্যাল নয়।আমার মনে হয় ফর্ম্যাট অনুযায়ী মানসিক প্রস্তুতি নিতে হয়। এখানে টেকনিক্যাল দিকগুলি তো আছেই, তবে সব থেকে গুরুত্বপূর্ণ মানসিক দিকটা।'

আইপিএলের শুরু থেকেই গুজরাতের হয়ে ব্যাট হাতে দুরন্ত ছন্দে আছেন গিল। ওপেন করতে নেমে ভরসা দিচ্ছেন দলকে।এই প্রসঙ্গে শুভমান বলেন, 'মাঠে পরিস্থিতি অনুযায়ী বোলারকে সামলাতে হয়।শুধু বোলার নয় মাঠের দিকেও লক্ষ্য রাখতে হয়। ফোকাস সব সময় বজায় রাখতে হয়।'

২

শুধু গুজরাত নয় একইসঙ্গে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠছে‌ন শুভমান গিল। কয়েকটা ম্যাচ আগে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে গিলকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও গুজরাত দলকে গি‌লকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে বারণ করে দেওয়া হয়েছে। আর সেটা অবশ্যই আগামী মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে।

৩

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে ভারত। ৭ জুন থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বছরে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে শুভমন বিশেষ কিছু করতে পারেননি। ২ ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ৩৬ রান। এবার কিন্তু তাঁর থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+