IPL: হার্দিকের কাছে টি টোয়েন্টির সেরা ইনিংস, গিলকে বিরাট সার্টিফিকেট রোহিতের
আইপিএল ফাইনালের আগে শুভমানে মোহিত ভারতীয় ক্রিকেট। বিরাটের উত্তরসূরির তকমা আগেই পেয়ে গিয়েছিলেন পাঞ্জাবের তরুণ তুর্কি। শুক্রবার মোতেরায় শতরানের পর ভারতীয় ক্রিকেটে নতুন প্রিন্স উপাধিও তাঁর নামের পাশে। গিল শুধু নিজের দলের অধিনায়কের বিরাট প্রশংসাই পেলেন না, একইসঙ্গে সার্টিফিকেট পেলেন প্রতিপক্ষ দলনেতারও। গিল বন্দনায় সরব হার্দিক পাণ্ডিয়া থেকে রোহিত শর্মা।
গুজরাতের আইপিএল ফাইনালে ওঠার পিছনে বড় অবদান রয়েছে শুভমানের। ওপেনিংয়ে নেমে তাঁর ব্যাট ভরসা দিয়েছে বেশিরভাগ ম্যাচেও। শুক্রবার মোতেরায় মুম্বইয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে আরও একবার জ্বলে উঠেন শুভমান। তাঁর ব্যাটে ভর করেই জয়ের ভিত গড়ে গুজরাত।

ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক হার্দিকও উচ্ছসিত শুভমানকে নিয়ে। গিলকে ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টার তকমাও দিয়ে দিলেন পাণ্ডিয়া।
গুজরাত অধিনায়কের কথায়, 'ইনিংসের কোনও মুহূর্তেই মনে হয়নি গিল তাড়াহুড়ো করছে। একটা মুহূর্তের জন্যও মনে হয়নি ও খেলার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। গিলের খেলা দেখে মনে হচ্ছিল যেন ওকে কেউ নেটে থ্রো-ডাউন দিচ্ছে আর ও শুধু শট খেলছে। আমার কাছে ও সুপারস্টার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই শুধু নয়, ভারতীয় ক্রিকেটেও বড় কিছু হতে চলেছে।'

গিল ম্যাচ শেষেই উল্লেখ করেছেন এটাই চাঁর আইপিএলের সেরা ইনিংস। তাঁর অধিনায়ক আবার একধাপ এগিয়ে বললেন, 'ও যে ভাবে পরিষ্কার প্ল্যানিং নিয়ে ব্যাট করছে, আত্মবিশ্বাস অসাধারণ। আমার দেখা অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস এটাই।'
Hardik is of all us right now 🥹💙#TitansFAM, send in your love for @ShubmanGill in the comments 👇#GTvMI | #PhariAavaDe | #TATAIPL 2023 Playoffs | #Qualifier2 pic.twitter.com/M4WTejdecW
— Gujarat Titans (@gujarat_titans) May 26, 2023
শুভমানের শতরানের পরেই তাঁর পিঠ চাপড়ে দেন রোহিত শর্মা। মুম্বই অধিনায়কের মুখে ছিল এক গাল হাসি। হিটম্যান বলেন, 'শুভমান দুরন্ত ব্যাটিং করেছে। ২৫ থেকে ৩০ রান অতিরিক্ত করেছে গিল। আশা করছি, আগামী দিনেও ও এই ফর্ম ধরে রাখতে পারবে।'

Name this superhero 🦸🏻♂️#GTvMI | #PhariAavaDe | #TATAIPL 2023 | #Qualifier2 pic.twitter.com/U9g7nkdmwX
— Gujarat Titans (@gujarat_titans) May 26, 2023
মোতেরায় গিল ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শুভমানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা। বিরাট কোহলি এবং জস বাটলারের পর শুভমান গিল আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক মরসুমে ৮০০ রান করে ফেললেন। মু্ম্বইয়ের বিরুদ্ধে গিলের সেঞ্চরির পর তাঁর মোট সংগ্রহ এখন ৮৫১ রান। অরেঞ্জ ক্যাপ জয়ের প্রধান দাবীদার শুভমানই। গিলের আশে পাশে আপাতত কেউ নেই।












Click it and Unblock the Notifications