আইপিএলের ১০ বছর : ২০০৮-১৬, গত ৯ বছরে কমলা টুপির মালিক হয়েছেন কারা?

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীকে কমলা টুপি দিয়ে সম্মানিত করা হয়। দশ নয় বছরে দেশি-বিদেশি বহু ব্যাটসম্যান এই খেতাব পেয়েছেন। কোন বছর কে কমলা টুপির মালিক হয়েছেন তা দেখে নেওয়া যাক একনজরে।

২০০৮ সালে শুরু হয়ে এবছর দশ বছরে পড়ল আইপিএল। টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসাবে গত দশ বছরে খ্যাতি লাভ করেছে এই টুর্নামেন্ট। ক্রিকেট বিশ্বের সমস্ত নামী দেশের খেলোয়াড়রা এই আইপিএলের মঞ্চে দাপিয়ে খেলেছেন। এবং এখনও খেলে যাচ্ছেন।

আইপিএলের ১০ বছর : এঁরাই হলেন সেরা ১০ অধিনায়ক!

আইপিএলের ১০ বছর : বোলারদের সেরা ১০ বোলিং পরিসংখ্যান

গত নয়টি মরশুমে আলাদা ৬টি দল চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও আপাতত নির্বাসিত চেন্নাই সুপার কিংস ২বার করে আইপিএল ট্রফি ঘরে তুলেছে। এছাড়া রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স হায়দ্রাবাদ ও সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল জিতেছে। মালিকানা না বদল হলে হায়দ্রাবাদ দলের নামের পাশেও ২টি ট্রফি জয়ের হিসাব থাকত।

T20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ জন কারা?

নতুন T20 রেকর্ড ক্রিস গেইলের, ক্রিকেটবিশ্বে এই রেকর্ড আর কারও নেই

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীকে কমলা টুপি দিয়ে সম্মানিত করা হয়। দশ নয় বছরে দেশি-বিদেশি বহু ব্যাটসম্যান এই খেতাব পেয়েছেন। কোন বছর কে কমলা টুপির মালিক হয়েছেন তা দেখে নেওয়া যাক একনজরে।

বিরাট কোহলি (২০১৬)

বিরাট কোহলি (২০১৬)

২০১৬ সালে আইপিএলের সমস্ত ব্যাটিং রেকর্ড ভেঙে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। তিনি এক মরশুমে ৯৭৩ রান করেন, সঙ্গে ৪টি শতরান। এত রান এক মরশুমে আইপিএলের ইতিহাসে কেউ করেননি।

ডেভিড ওয়ার্নার (২০১৫)

ডেভিড ওয়ার্নার (২০১৫)

সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৪টি ম্যাচ খেলে ২০১৫ সালে ৫৬২ রান করেন। গড় ছিল ৪৩ ও স্ট্রাইক রেট ছিল ১৫৬।

রবীন উথাপ্পা (২০১৪)

রবীন উথাপ্পা (২০১৪)

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা রবীন উথাপ্পা ২০১৪ আইপিএলে ১৬ ম্যাচে ৬৬০ রান করেন। সেবছর কেকেআর আইপিএল জেতে।

মাইক হাসি (২০১৩)

মাইক হাসি (২০১৩)

আপাতত সাসপেন্ড ফ্যাঞ্চাইজি চেন্নাইয়ের হয়ে মাইকেল হাসি ২০১৩ সালে ১৭টি ম্যাচে ৭৩৩ রান করেন। তবে সেবছর ফাইনালে চেন্নাই হেরে যায় মুম্বইয়ের কাছে।

ক্রিস গেইল (২০১২)

ক্রিস গেইল (২০১২)

ইউনিভার্সাল বস ক্রিস গেইল ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ১৫ ম্যাচে ৭৩৩ রান করেন।

ক্রিস গেইল (২০১১)

ক্রিস গেইল (২০১১)

২০১১ সালেও গেইল আরসিবি-র হয়ে কমলা টুপির মালিক হন। এই বছরই প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নেমে গেইল ৬০৮ রান করেন। তার আগে তিনি কেকেআরের দলের সদস্য ছিলেন।

শচীন তেন্ডুলকর (২০১০)

শচীন তেন্ডুলকর (২০১০)

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে আইপিএলে কমলা টুপির মালিক হন শচীন তেন্ডুলকর। সেবছর ১৫টি ম্যাচ খেলে ৬১৮ রান করেন শচীন।

ম্যাথু হেডেন (২০০৯)

ম্যাথু হেডেন (২০০৯)

বিখ্যাত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেডেন ২০০৯ সালে চেন্নাইয়ের হয়ে ১২ ম্যাচে ৫৭২ রান করেন। সেবছর কমলা টুপি তাঁরই মাথায় উঠেছিল।

শন মার্শ (২০০৮)

শন মার্শ (২০০৮)

আইপিএলের উদ্বোধনী মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে শন মার্শ ১১টি ম্যাচ খেলে ৬১৬ রান করেন। সেবছর শন মার্শের অসাধারণ ব্যাটিং পাঞ্জাবকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+