জেনে নিন আসন্ন আইপিএল-এ কবে কবে খেলা কলকাতা নাইট রাইডার্সের
জেনে নিন আসন্ন আইপিএল-এ কবে কবে খেলা কলকাতা নাইট রাইডার্সের
আইপিএল-এর সূচি ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী ২৬ মার্চ আইপিএল-এর উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস।

পঞ্চদশ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সন্ধা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচ। এ বারের আইপিএল-এ অংশ নিচ্ছে মোট দশটি দল। ৬৫ দিন ধরে চলবে আইপিএল ২০২২। ৭০টি ম্যাচ আয়োজিত হবে লিগ পর্বে এবং তিনটি নক আউট পর্বের ম্যাচ ও ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদে। লিগ পর্বের ম্যাচগুলি মুম্বই এবং পুনেতে আয়োজিত হবে। ২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেতাবি লড়াই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও নক আউট পর্বের সূচি এখনও প্রকাশ করেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
বাংলার অধিকাংশ মানুষ ছাড়াও দেশের বহু ক্রিকেটপ্রেমী আইপিএল-এ সমর্থন করে কলকাতা নাইট রাইডার্সকে। অধীর আগ্রহনে প্রিয় দলের সূচির জন্য অপেক্ষারত ছিলেন তাঁরা। এমন বহু সমর্থক রয়েছেন যাঁরা প্রিয় দলের ম্যাচের সময় দেখে নিজের অন্যান্য প্রয়োজনীয় কাজের সময় ফেলে।
এক নজরে দেখে নিন আসন্ন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সূচি:
২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
৩০ মার্চ : বনাম আরসিবি (ডিওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)
১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, সাড়ে সাতটা)
১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, সাড়ে তিনটা)
১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, সাড়ে সাতটা)
১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, সাড়ে সাতটা)
২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই প্যাটেল, সাড়ে তিনটা)
২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে,সাড়ে সাতটা)
৭ মে: বনাম লখনউ (পুণে, সাড়ে সাতটা)
৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)
১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, সাড়ে সাতটা)
১৮ মে: বনাম লখনউ (ডি ওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)












Click it and Unblock the Notifications