IPL: শুভমানকে কুৎসিত আক্রমণ আরসিবি সমর্থকদের একাংশের, সচিন-কন্যার নামাঙ্কিত টুইট ঘিরে শোরগোল

আরসিবির বিরুদ্ধে শতরান করে শুধু গুজরাতকেই জেতাননি, একইসঙ্গে আইপিএল প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্সের টিকিটও নিশ্চিত করে দিয়েছেন শুভমান গিল। ম্যাচ শেষে সচিন তেন্ডুলকরের থেকে পেলেন প্রশংসা।

শতরান করে আরসিবিকে হারানোর পরই টুইটে সচিন তেন্ডুলকর রসিকতা করে লিখেছেন, 'ক্যামেরন গ্রিন এবং শুভমান গিল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য দারুণ ব্যাট করেছেন।'

1

সচিন কন্যা সারার সঙ্গে গিলের সম্পর্ক বার বার চর্চায় উঠে এসেছে। শুভমানের সৌজন্যে রোহিতদের দলের জন্য প্লে অফের টিকিট নিশ্চিত করার পর সমাজ মাধ্যমে নতুন উপদান হিসাবে উঠে এসেছে গিল-সারা সম্পর্ক। আর সচিন কন্যার নামাঙ্কিত টুইট জল্পনার মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

২

টুইটারে ব্লু টিক উধাওয়ের পর থেকে সারার নামে একটি ফ্যানপেজ অ্যাকাউন্ট খোলা হয়েছে। তা থেকেই শুভমানকে ধন্যবাদ জানানো হয়। এতে অনেকেই ভাবেন সারা বুঝি টুইটটি করেছেন। যদিও সারার টুইটার অ্যাকাউন্ট নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ফলে এটি ফেক টুইট। যদিও প্রায় ২ হাজার নেটাগরিক এই টুইট দেখেছেন। অনেকে কমেন্টও করেছেন।

জবাবে ৫২ বলে গিলের অপরাজিত ১০৪ রানের সুবাদে পাঁচ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় গুজরাত। তাঁর দুরন্ত সেঞ্চুরি আরসিবি ভক্তদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। কোহলির সেঞ্চুরি ম্লান হয়ে গেল গিলের শতরানের কাছে।

হার-জিত খেলারই অঙ্গ। কিন্তু রবিবার ম্যাচে বেঙ্গালুরুর হার, প্লে-অফে যেতে না পারায় ক্ষুব্ধ আরসিবি ভক্তদের একাংশ। শুভমন গিলকে কুত্সিত আক্রমণ করলেন বিরাট কোহলির ভক্তদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলকে নোংরা আক্রমণের মুখে পড়তে হল।

৩

নিজেদের বিরাট এবং আরসিবি ভক্ত হিসেবে দাবি করে একদল নেটিজেন তাঁকে নোংরা আক্রমণ শানিয়েছেন। বাদ গেলেন না গিলের বোনও। শালীনতার মাত্রাও ছাড়িয়ে গেলেন আরসিবির একাংশের ভক্তরা।

শুভমান গিলের বোন শাহনীল গিল সমাজ মাধ্যমে তাঁদের নিয়ে করা আপত্তিজনক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। কিন্তু এই খেলার দর্শকদের থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।খেলায় হারজিত থাকতেই পারে তার জন্য ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যদের এমন কুৎসিত আক্রমন খুবই নিন্দনীয়।

আরসিবি ভক্তদের এই কীর্তিতে চটেছেন নেটিজেনদের একাংশ। ম্যাচ হারের কারণে এমন ব্যক্তিগত আক্রমণ ভালভাবে নেননি তাঁরা। মাঠের বাইরে যতই গিলকে আক্রমণ করুক না বিরাট ভক্তরা, মাঠের মধ্যে অন্য চিত্র ধরা পড়ল ক্যামেরায়। ম্যাচ শেষে গিলকে জড়িয়ে ধরেন কোহলি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+