IPL: যশস্বীতে মুগ্ধ, পয়েন্ট তালিকায় দলের অবস্থানে বেদনাহত সঞ্জু স্যামসন
গতবারের রানার্স আপ রাজস্থান রয়্যালসের চলতি মরসুমে প্লে অফের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। গ্রুপ পর্যায়ে সব ম্যাচ খেলার পরেও তাঁদের পয়েন্ট ১৪। ফলে অঙ্কের জটিল হিসেবে আর ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে রাজস্থানকে। কিন্তু ভালো খেলেও দলের এই অবস্থানকে মানতে পারছেন না অধিনায়ক সঞ্জু স্যামসন।
গত বছরের চ্যাম্পিয়ন গুজরাত ছাড়া চলতি মরসুমে আর কোনও দল এখনও নক আউটে জায়গা করে নিতে পারেনি। ফলে রাজস্থান রয়্যালসের প্লেঅফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর সেই বিষয়েই হতাশা প্রকাশ করে গেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু।

রাজস্থান রয়্যালস অধিনায়কের কথায়, 'যখন হেটমায়ার ব্যাট করছিল তখন আমরা ভেবেছিলাম ১৮.৫ এ শেষ করব। কিন্তু তা করা সম্ভব হয়নি। আমি মনে করি আমাদের দল অত্যন্ত ভালো এবং আমরা টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছি তা দেখে কিছুটা হতবাক।'
একইসঙ্গে স্যামসন উল্লেখ করেছেন, 'আমাদের দলে যথেষ্ট ভালো ক্রিকেটার রয়েছে, তাদের যোগ্যতা এবং দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু তার পরেও আমরা যেখানে পয়েন্ট টেবলে দাঁড়িয়ে আছি তা বেদনা দায়ক। বিষয়টি নিয়ে আমরা দলের মধ্যে অনেক আলোচনা করেছি। গত কয়েক ম্যাচে আমরা চাপে ছিলাম।"

শুক্রবার ধরমশালায় পাঞ্জাবের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যমাত্রাকে সহজেই ছুঁয়ে ফেলে রাজস্থান। ফের অর্ধশতরান করেন তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল। পাশাপাশি শেষের দিকে ২৮ বলে ৪৬ জনের ঝড়ো ইনিংস খেলে রাজস্থানকে জয়ের সামনে নিয়ে আসেন শিমরন হেটমেয়ার। অবশ্য তিনি ২৮ বলে ৪৬ রান করে আউট হয়ে যান। তবে ইনিংসের দুই বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় রাজস্থান।
FutuRRe 💗 pic.twitter.com/EBxMQtL7LB
— Rajasthan Royals (@rajasthanroyals) May 19, 2023
এই ম্যাচে ব্যাট হাতে ফের নজর কাড়েন যশস্বী জয়সওয়াল। আইপিএলে ১৪ ম্যাচ শেষে রাজস্থানের তরুণ ব্যাটসম্যানের নামের পাশে ৬২৫ রান। আনক্যাপ ক্রিকেটার হিসাবে এটাই সর্বোচ্চ রান। প্রথম ভারতীয় অ্যানক্যাপড ক্রিকেটার হিসাবে এক মরসুমে ৬০০ রান পূর্ণ করলেন যশস্বী।

ম্যাচ শেষে তরুণ ব্যাটসম্যানের ভূয়সী প্রশংসা করলেন সঞ্জু স্যামসন। তাঁর কথায়, 'আমি প্রায় প্রত্যেকটি ম্যাচের আগে বা পরে যশস্বীর সম্পর্কে কথা বলেছি। অনেক পরিণত ক্রিকেটার হয়ে উঠেছে ও। ওর খেলা দেখে মনে হয় যে ১০০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে যশস্বী।' পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১৪। নেট রানরেট প্লাস ০.১৪৮।












Click it and Unblock the Notifications