IPL: বেহাল দশা কাটিয়ে ঝকঝকে ব্যাটিং দিল্লির, ম্যাচ শেষে সাফল্যের রহস্য ফাঁস করলেন সল্ট
আরসিবিকে হারিয়ে আইপিএলের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস।১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ঘরের মাঠে অনায়াসে জয় তুলে নেয় দিল্লি ব্রিগেড। বিরাট-দু প্লেসি-ওয়ার্নার দুই দলে তারকার অভাব ছিল না। তবে সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ফিল সল্ট।
৪৫ বলে ৮৭ রান করে আরসিবির বিরুদ্ধে দলকে জয় এনে দিলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। ফিল সল্টের এই ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছক্কা দিয়ে। ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে শুরু থেকেই বিধবংসী মেজাজে ব্যাট করতে থাকেন সল্ট।

পাওয়ার প্লে শেষে ওয়ার্নার ফিরে গেলেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন সল্ট। ব্রিটিশ এই ব্যাটসম্যান যেন দলকে জেতানোর লক্ষ্য নিয়েই নেমেছিলেন।ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে সল্ট বলেন, 'আমি যদি দ্রুত ফিরে যেতাম তাহলে পরের দিকে ব্যাটসম্যানদের উপর চাপ পড়ত। তাই আমি শুরুটা ভালো করতে চেয়েছিলাম, যাতে পরের দিকে ব্যাটসম্যানদের উপর চাপ কমে।'
Sorry, Salty we can't keep calm 🫣
— Delhi Capitals (@DelhiCapitals) May 7, 2023
Still thinking about your unbelievable knock last night 🔥 #YehHaiNayiDilli #IPL2023 #DCvRCB pic.twitter.com/eV7hK0BGqc
দিল্লি দলের ব্যাটিংয়ের উন্নতি প্রসঙ্গে সল্ট বলেন, 'কয়েকটি ম্যাচের পরই আমরা আমাদের শট গুলো নিয়ে পর্যালোচনা করি। কীভাবে আরও উন্নতি করা যায়? কীভাবে প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চাপ বাড়ানো যায়? বিষয়গুলি নিয়ে আমরা দলের ব্যাটিং বিভাগ গভীরে আলোচনা করি।'
Can't get our eyes off Salt tonight 😍pic.twitter.com/wWqPg3Xji6
— Delhi Capitals (@DelhiCapitals) May 6, 2023
আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব্যাটিংয়ের রহস্য প্রসঙ্গে সল্ট বলেন, 'আমাদের ব্যাটিংয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। মাঠে গিয়ে আমরা স্বাধীনভাবে নিজেদের খেলাটা খেলতে পারি।'মাঠে সল্টকে সামলাতে রীতিমতো হিমসিম খেলে হয় আরসিবি বোলারদের। মাঠে প্রতিপক্ষ বোলার সিরাজের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন দিল্লির তারকা ব্যাটসম্যান।
দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে মহম্মদ সিরাজের প্রথম ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ফিল সল্ট। পরের বলেও ব্যাট চালান সল্ট, তবে ওয়াইড বল ব্যাটে কানেক্ট হয়নি সল্টের।তারপরে দেখা যায় আরসিবি দলের বোলার সিরাজ কার্যত ব্যাটিং ক্রিজে পৌঁছে গিয়ে আঙুল তুলে সল্টের দিকে কী বলছেন।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications