IPL: শতরান করেই সচিনের ক্লাসে শুভমান, মাস্টার ব্লাস্টারের বিশেষ পরামর্শ গিলকে
ঈশ্বরের সামনেই মহাকাব্যিক শতরান। ম্যাচ সেরার পুরস্কার সঙ্গে ভগবানের আর্শীবাদও পেলেন শুভমান গিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে শতরান করে গুজরাতকে বিরাট জয় এনে দেন, সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফের টিকিট উপহার দিলেন শুভমান গিল। এবার মুম্বইয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন। ডাগ আউটে সাক্ষী রাখলেন স্বয়ং সচিন তেন্ডুলকরকে।
ম্যাচ শেষে একফ্রেমে ধরা দিলেন সচিন-শুভমান। একজন ভারতীয় ক্রিকেটের ভগবান অন্যজন নতুন প্রিন্স। মোতেরা সাক্ষী থাকল যেন এক পট পরিবর্তনের। গাভাসকরের পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন সচিন। মাস্টার ব্লাস্টার খেলা ছাড়ার আগেই তাঁর উত্তরসূরি হিসাবে উঠে আসেন কোহলি। এবার সচিনের সামনেই বিরাটের উত্তরাধিকারী হিসাবে নিজের নামটা লিখিয়ে ফেললেন শুভমান।

Shubman Gill with Sachin Tendulkar.
— Shubman Gang (@ShubmanGang) May 26, 2023
Best picture on internet today ❤️ pic.twitter.com/QUv9OIE9jN
কথায় বলে বড় ক্রিকেটাররা ঠিক জানেন বড় ম্যাচেই জ্বলে উঠতে হয়। ব্যতিক্রম নন শুভমান গিলও। দলের প্রয়োজনে শতরান করেছেন চলতি আইপিএলের তিনটি ম্যাচেই। জীবনের সেরা ছন্দে আছেন। এবারের আইপিএলের তিনটে সেঞ্চুরি করে ফেললেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে সেঞ্চুরি করলেন গিল সেটা দেখে স্বয়ং সচিন তেন্ডুলকরকে হাততালি দিতে দেখা গেল।
Sachin Tendulkar congratulate Shubman Gill after Gujarat Titans win. pic.twitter.com/YuFGI94PRK
— Silly Context (@sillycontext) May 26, 2023
ম্যাচ শেষে বেশ কিছুক্ষণ কথা বললেন শুভমান-সচিন। হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রয়োজনীয় পরামর্শও নিয়ে নিলেন টিম ইন্ডিয়ার তারকা। মাস্টারের পেপ টক নিয়েই আইপিএল ফাইনাল এবং টেস্টের মেগা ম্যাচ খেলতে নামবেন গিল।


সচিন কন্যা সারা তেন্ডুলকরের সাথে শুভমানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জল্পনা চলছে সমাজমাধ্যমে। সচিন কন্যা সারার সঙ্গে গিলের সম্পর্ক বার বার চর্চায় উঠে এসেছে। সচিনের দলের জন্য প্লে অফের টিকিট নিশ্চিত করার পর সমাজ মাধ্যমে নতুন উপদান হিসাবে উঠে এসেছে গিল-সারা সম্পর্ক।












Click it and Unblock the Notifications