IPL: শুভমানে মজে সচিন, গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার
শুভমান গিলে মজে সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্সকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মনের কথা খুলে বললেন মাস্টার ব্লাস্টার। গোটা দেশ যখন আইপিএল ফাইনালের প্রতীক্ষায় মগ্ন, তখন সমাজ মাধ্যমে সক্রিয় হলেন সচিন।
সোশাল মিডিয়ায় সচিনের পোস্ট করা দুটো ছবির মধ্যে একটিতে রয়েছে শুভমান গিলের ছবি আর অপরটিতে রয়েছে ধোনি ও হার্দিকের ছবি। ম্যাচের আগে তিনি হঠাৎ করে এই ছবি দুটো পোস্ট করায় অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ প্রথম পোস্টে তিনি কোনও ক্যাপশন দেননি। পরে অবশ্য নিজেই জল্পনার অবসান ঘটালেন।

এখানেই থেমে থাকেননি ভারতীয় ক্রিকেটের ভগবান। সচিন আরও লিখেছেন, 'শুভমানকে দেখে মনে হয়েছে ওর মাথা অসম্ভব ঠান্ডা, সঠিক মানসিকতা, বড় ম্যাচে পারফর্ম করার ইচ্ছে, রান করার খিদে, দৌড়ে রান নেওয়ার ক্ষমতাই বাকিদের থেকে ওকে আলাদা করেছে।'

Shubman Gill's performance this season has been nothing short of unforgettable, marked by two centuries that left an indelible impact. One century ignited @mipaltan's hopes, while the other dealt them a crushing blow. Such is the unpredictable nature of cricket!
— Sachin Tendulkar (@sachin_rt) May 28, 2023
What truly… pic.twitter.com/R3VLWQxhoT
একইসঙ্গে সচিন উল্লেখ করেছেন, ' হাই-স্কোরিং ম্যাচে এমন কিছু মুহূর্ত থাকে যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ১২ ওভার থেকে যেভাবে রানের গতি বাড়ায়, তার ফলেই গুজরাট টাইটানস বিশাল স্কোর করতে সক্ষম হয়। ও ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছে। ম্যাচে বিশাল প্রভাব ফেলেছে ওর ব্যাটিং।'
এরআগে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরই সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাত করেন শুভমান গিল। তাঁর এবং সচিনের কথা বলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।













Click it and Unblock the Notifications