IPL 2023: অর্জুনের প্রশংসায় গাভাসকর-রোহিত, উইকেটপ্রাপ্তিতে খুশি সচিন! জুনিয়র তেন্ডুলকরের বেতন কত?

আইপিএলে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম উইকেটটি পেলেন অর্জুন তেন্ডুলকর। দুটি ম্যাচেই তিনি বোলিং ওপেন করেছেন। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্জুন ২ ওভারে ১৪ রান দেন, শেষ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট।

সচিন-পুত্রর বোলিং, বিশেষ করে ডেথ ওভারে যেভাবে অর্জুন বোলিং করেছেন তা মন জিতে নিয়েছে ধারাভাষ্যকারদের। রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর থেকে হর্ষ ভোগলে, সকলেই নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। খুশি রোহিত শর্মাও।

অর্জুন তেন্ডুলকর

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয়েছিল অর্জুনের। প্রথম ও তৃতীয় ওভারটি তিনি করেছিলেন। প্রথম ওভারে ৪ রান দেন, দ্বিতীয় ওভারে ১৭। প্রথম ম্যাচে সূর্য আর পরে অর্জুনকে দিয়ে বল করাননি। তবে গতকাল শেষ ওভারেও অর্জুনের হাতেই বল তুলে দিয়েছিলেন ক্য়াপ্টেন রোহিত।

অর্জুনের বলে ভুবনেশ্বর কুমারের ক্য়াচ নেওয়া রোহিত ম্যাচের শেষে বলেন, গত তিন বছর ধরে অর্জুন এই দলের সঙ্গে রয়েছেন। ক্রিকেটার হিসেবে তাঁর বেড়ে ওঠা চাক্ষুষ করেছি। কী করতে চান সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে অর্জুনের। দলের জন্য যেটা করা দরকার, সেটাও আত্মবিশ্বাসের সঙ্গেই করে থাকেন।

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত আরও জানান, এবার আইপিএলের আগে অর্জুনের দিকে তাঁদের নজর ছিল। জোরে বল করতে পারেন, ভালো ইয়র্কারও ফেলতে পারদর্শী। সর্বোপরি নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে চলেন। বাড়তি কিছু করতে না চেয়ে সব কিছু সহজ, স্বাভাবিক রাখতে পছন্দ করেন। নতুন বলে স্যুইং করানো ও ডেথ ওভারে ইয়র্কারে জোর দিচ্ছেন অর্জুন।

সচিন তেন্ডুলকর গতকালের ম্যাচের পর টুইটে লেখেন, আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অসাধারণ অল-রাউন্ড পারফরম্যান্স। ক্যামেরন গ্রিন ব্যাটে-বলে সফল। ঈশান-তিলকও ভালো ব্যাট করেছেন। প্রতিদিনই আইপিএল ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে। সকলেই ভালো খেলছেন। শেষে তেন্ডুলকরেরও আইপিএল উইকেট হলো। উল্লেখ্য, সচিন আইপিএলে উইকেট পাননি।

সচিন অর্জুন

অর্জুনের মধ্যে সচিন তেন্ডুলকরের ছায়া পাচ্ছেন সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসে সানি বলেন, সচিনের কেরিয়ারের প্রথমেই তাঁর যে প্রতিভা দেখা গিয়েছিল তার কথা সকলেই বলে থাকেন। সচিনের টেম্পারামেন্ট ছিল অভাবনীয়। অর্জুন সেটা পেয়েছেন। ভাবনাচিন্তায় প্রখর। তাঁর মতো ইয়ংস্টার শেষ ওভারে ভালো বল করে দলকে জেতাচ্ছেন, এটা খুব ভালো লক্ষ্মণ।

অর্জুন তেন্ডুলকর উইকেট

অর্জুন মুম্বই ছেড়ে গোয়ায় গিয়ে সফল হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে যেমন উইকেট পাচ্ছেন, তেমনই ব্যাট হাতে শতরানও হাঁকিয়েছেন। আইপিএলে এখনও অবশ্য তাঁকে ব্যাট করতে হয়নি। ২০২১ সালে অর্জুনকে ২০ লক্ষ টাকায় নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালের আইপিএলের আগে তাঁকে ৩০ লক্ষ টাকায় কেনে নিলাম থেকে। চলতি আইপিএলের আগে ধরেও রাখে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+