Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: অর্জুনের খেলার সময় কেন ছিলেন না ডাগ আউটে? জানালেন সচিন

মাঠে নেমে নিজে পারফর্ম করার সময় যতটা চাপে থাকতেন তার থেকে বেশি চাপে থাকেন ছেলেকে মাঠে খেলতে দেখলে। তাই পুত্র অর্জুনের খেলা দেখতে কখনও দেখতে যাননি তিনি, বক্তার নাম সচিন রমেশ তেন্ডুলকর।

রবিবার আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছে সচিন পুত্র অর্জুনের। এই প্রথমবার ছেলের খেলা দেখলেন প্রাক্তন ভারত অধিনায়ক।তাও মাঠে বসে নয়। ছেলেকে চাপমুক্ত রাখতে ডাগ আউটে নয় বসেছিলেন ড্রেসিংরুমে। কেন ডাগ আউটে বসলেন না মাস্টার ব্লাস্টার?

সচিন

এর উত্তরে সচিন বলেছেন, 'আমি চেয়েছিলাম ওর যেটা করতে চাই সেটা স্বাধীনভাবে করুক। নিজের ইচ্ছা স্বাধীনভাবে প্রকাশ করুক। তাই ডাগআউট থেকে নিজেকে সরিয়ে নিয়ে সাজঘরের ভিতরে নিয়ে গিয়েছিলাম।অর্জুনের খেলার সময় সেখানেই বসেছিলাম।'


একইসঙ্গে সচিন উল্লেখ করেছেন, 'আমি কখনও চাইনি, অর্জুন নিজের লক্ষ্য থেকে সরে যাক। কারণ স্টেডিয়ামে বড় স্কিনে আমাকে দেখলে হয়তো ও মনে করতে পারত আমি ওর দিকে নজর রাখছি। এর ফলে ওর উপর চাপ তৈরি হতো। তাই অর্জুনের বোলিংয়ের সময় নিজেকে ডাগ আউট থেকে সরিয়ে ড্রেসিংরুমে নিয়ে চলে গিয়েছিলাম।'

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অর্জুনের অভিষেকের সঙ্গে সঙ্গে ক্রিকেট ইতিহাসে এক বিরল নজির তৈরি হয়েছে। বাবার ছেলে একই দলে এমন নজির বিশ্ব ক্রিকেটে কোথাও নেই। বিষয়টি নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটের ভগবান।

অর্জুন

সচিন বলেছেন,' এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে আমার প্রথম মরসুম ছিল।১৬ বছর পর সেই দলের হয়েই অর্জুন খেলল। এটা একটা দারুণ অনুভূতি।'

নিজের প্রিয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে কিছুটা আবেগপ্রবণ অর্জুনও। আইপিএল টুইটারে পোস্ট করা একটি ভিডিও-তে বাবাকে পাশে নিয়ে সচিন পুত্র বলেন, 'দুর্দান্ত একটা মুহূর্ত। ২০০৮ সাল থেকে আইপিএলে যে দলকে সমর্থন করছি, সেই দলের হয়েই খেলার সুযোগ পেলাম।মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের টুপি পাওয়া আমার কাছে বিশেষ অনুভূতি।'

অর্জুন

রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ২ ওভার বল করে ১৭ রান খরচ করেছেন অর্জুন। যদিও কোনও উইকেট পাননি সচিন পুত্র। কেকেআরের বিরুদ্ধে দল জেতার পর উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় লিটল মাস্টারকে। সচিনের মুখের ভাষাই বলে দিচ্ছিল কতটা খুশি তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+