আইপিএলের ১ হাজারতম ম্যাচ রোহিতের জন্মদিনে, রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই?
আইপিএলে রবিবার দুটি ম্যাচ রয়েছে। আইপিএলের ৯৯৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এরপর আইপিএলের ১ হাজারতম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা নিযুক্ত হয়েছিলেন ২৪ এপ্রিল। ১০ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার আবার রোহিত শর্মার জন্মদিন। ফলে মুম্বই টানা ২টি ম্যাচে হারলেও ক্যাপ্টেন হিটম্যানের জন্মদিনে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর আইপিএলের সফলতম দল।

রাজস্থান রয়্যালস এই মুহূর্তে রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। সঞ্জু স্যামসনরা ৮ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে। নেট রান রেট ০.৯৩৯। ফলে মুম্বই-রাজস্থান ম্যাচের আগে যদি চেন্নাই জেতে এবং রাজস্থান তারপর জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১২। কিন্তু নেট রান রেটে গুজরাত ও চেন্নাইকে পিছনে ফেলে শীর্ষস্থানে যেতে পারবে রাজস্থান রয়্যালস।
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐑𝐎 and 𝐘𝐮𝐳𝐢 struck by 𝑩𝒐𝒖𝒍𝒕 from the blue⚡#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @ImRo45 pic.twitter.com/nfHLKcqMyO
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
আইপিএলে ২৭টি দ্বৈরথে মুম্বই জিতেছে ১৪টি ম্য়াচে, রাজস্থানের জয় ১২টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি সাক্ষাতে মুম্বই জিতেছে তিনটি ম্যাচে। গত বছর প্রথম সাক্ষাতে জিতেছিল রয়্যালস, ফিরতি সাক্ষাতে জয়লাভ করে মুম্বই। এবার দুই দল এই প্রথমবার মুখোমুখি হচ্ছে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে নবম স্থানে।

জোফ্রা আর্চার মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরতে চলেছেন। সেক্ষেত্রে বসতে পারেন রাইলি মেয়ারডিথ। ট্রেন্ট বোল্ট চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি সামান্য চোট থাকায়। বোল্টের পরিবর্তে নেমে দুরন্ত বোলিং করেছেন অ্যাডাম জাম্পা। তা সত্ত্বেও বোল্টকে ওয়াংখেড়েতে ফেরাতে পারে রাজস্থান রয়্যালস।
To मुंबईचा राजा, our skipper, आपला 𝗥𝗼, sab ka Hitman: here’s to a journey of a lifetime and so much more to come. 💙
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Happy birthday, @ImRo45. 🥳🥹#OneFamily #HappyBirthdayRohit #MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/Km3W60zHEW
টানা ২টি ম্যাচ হারা মুম্বই নিজেদের মাঠে এই ম্যাচটি জিততে চাইবে প্লে-অফের আশা উজ্জ্বল রাখতে। রোহিতের দল ইমপ্যাক্ট প্লেয়ারের রদবদল করতে পারে তিলক বর্মা ও কুমার কার্তিকেয়র মধ্যে। রাজস্থান রয়্যালস দলেও বড়সড় পরিবর্তনের আভাস নেই। বোল্ট ফিরলে জাম্পার জায়গাতেই আসতে পারেন।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকর, জেসন বেহরেনডর্ফ। বোলিংয়ের সময় নামানো হতে পারে কুমার কার্তিকেয়কে।
Legends a̶t̶ of WANKHEDE 💙#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/OtOjybpzQV
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। বোলিংয়ের সময় পেসার কুলদীপ যাদবকে নামানো হবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার তিনটি ম্যাচ হয়েছে। টস জেতা দল তিনটিতেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। দুবার রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব হলেও একটি ক্ষেত্রে হয়নি। তবু পরিসংখ্যানে আস্থা রেখে টস জিতলে ফিল্ডিংই নিতে পারে সংশ্লিষ্ট দল। আর্চার ফিরলে ডেথ বোলিং মজবুত হবে বলে আশা মুম্বই হেড কোচ মার্ক বাউচারের।
মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস দ্বৈরথ অবশ্য আপাতত রোহিত-ময়। রোহিতের জন্মদিনে ঐতিহাসিক ম্যাচে জয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা। রোহিতের নেতৃত্বের প্রশংসাও শোনা গিয়েছে মুম্বইয়ের অন্দরমহলে।
#Hitman10 | “We are lucky to have him as a leader.”
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Get ready to smile as आपले coaches hail Ro on his 🔟 years as MI skipper. 🥹💙#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @ImRo45 MI TV pic.twitter.com/wkBj0g15PF
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications