IPL;জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন রোহিত, অধিনায়কের জন্মদিনে পার্টিতে মাতল মুম্বই দল
৩৬-এ পা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছা জোয়ার সোশ্যাল মিডিয়াতে। জন্মদিনের দিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে রোহিত। তাই ম্যাচের আগে তিনি জন্মদিনের পার্টি মাতলেন হিটম্যান।
মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থদের সঙ্গেই জন্মদিনের সেলিব্রেশনে করলেন রোহিত। রোহিতের জন্মদিন কার্যত মুম্বই দলের পুনমিলন উৎসবে পরিণত হয়। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।

Pre birthday party of Rohit Sharma with Ritika and @ImRo45 gave party to Mumbai Indians team toopic.twitter.com/KmEtgcZmW5
— Immy|| 🇮🇳 (@TotallyImro45) April 29, 2023
আইপিএলের সব থেকে সফলতম অধিনায়কের নাম রোহিত শর্মা। ৫ বার দলকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যানের। তাঁর জন্মদিন যে দলের কাছে স্পেশ্যাল তা বলার অপেক্ষা থাকে না।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকেও রোহিত চর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রোহিতের কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে হিটম্যানকে। পাশপাশি রোহিতের আইপিএল মুম্বইয়ের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে।

To मुंबईचा राजा, our skipper, आपला 𝗥𝗼, sab ka Hitman: here’s to a journey of a lifetime and so much more to come. 💙
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Happy birthday, @ImRo45. 🥳🥹#OneFamily #HappyBirthdayRohit #MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/Km3W60zHEW
দিল্লি হায়দরাবাদেও রোহিত শর্মার জন্মদিন উপলক্ষ্যে ৬০ ফুট উঁচু কাটআউট বসানো হয়েছে। আইপিএলের শুরুতে হায়দরাবাদের ডেকান চার্জাস দলের হয়ে খেলতেন রোহিত। ফলে দক্ষিণী এই শহরেও তাঁর ভক্ত সংখ্যা কম নয়। তাঁর জন্মদিনকে স্পেশ্যাল করে তুলতে হায়দরাবাদে ভক্তরা বিশাল কাটআউট লাগালেন শহরে।
4️⃣4️⃣0️⃣ intl. matches
— BCCI (@BCCI) April 30, 2023
1️⃣7️⃣0️⃣5️⃣7️⃣ intl. runs
4️⃣3️⃣ intl. hundreds 💯
Only cricketer to score Three ODI double hundreds 🫡🫡
Here’s wishing #TeamIndia captain @ImRo45, a very happy birthday 🎂 👏🏻 pic.twitter.com/uNV9VbEUFb
২০০৮ যখন প্রথম আইপিএল শুরু হয় সেই সময় মুম্বই দলের প্রথম অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। তারপর রিকি পন্টিং দায়িত্ব নিলেও মুম্বইকে সেভাবেব সাফল্য দিতে পারেন নি। অবশেষে ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়কত্বের ভার দেওয়া রোহিতকে। হিটম্যান ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। ২০১৩ সালে রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে ইতিহাস গড়েছে মুম্বই।
#Hitman10 | 🔟 years of Ro’s Skipper era, 🔟 years of believing in miracles 💙🏆
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Paltan, #MIvRR will be dedicated to this decade of @ImRo45’s captaincy. See you at Wankhede on April 30 🤩#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/djI258prid
চলতি মরসুমেই অধিনায়ক হিসেবে দশ বছর পূর্ণ করে ফেলেছে রোহিত। কয়েকদি আগে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি আইপিএল ট্রফি নিয়ে ফটোশুটও করেন হিটম্যান। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মুম্বই দলের পক্ষ থেকে। যেখানে লেখা হয়েছিল, 'অধিনায়ক রোহিতের ১০ বছর। মিরাকেলকে বিশ্বাস করার ১০ বছর।'
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications