IPL: রোহিতকে নিয়ে হতাশ গাভাসকর, ফর্মে ফিরতে দিলেন বিশেষ পরামর্শ
রোহিত শর্মাকে আবারও বিশ্রামের পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। আইপিএলে ব্যাট হাতে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না হিটম্যানকে। পরপর ম্যাচে খাতা খোলার আগে সাজঘরে ফিরে যাচ্ছেন মুম্বই অধিনায়ক। এই পরিস্থিতিতে আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখে ভারত অধিনায়ককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন গাভাসকর।
শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের শূন্য রানে আউট হয়ে যান রোহিত। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রান করার নজির করে ফেলেছেন তিনি। ১৬বার এই নিয়ে শূন্য রানে আউট হলেন রোহিত।

চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে রোহিতের রান মাত্র ১৮৪, স্ট্রাইক রেট ১২৬। গড় ১৮। গত বছর থেকেই রোহিতের আইপিএলে পারফরম্যান্স একেবারেই ভালো নয়, ব্যাট হাতে রান পাচ্ছেন না। গত বছরেও এরকমই ছিল হিটম্যানের পাৱফরম্যান্স। ২০২২ সালে গোটা মরসুমে ২৬৮ রান করেছিলেন তিনি। গড় ২০-র নিচে। স্ট্রাইক রেট ছিল ১২০।

একইসঙ্গে গাভাসকর উল্লেখ করেন, 'একজন ক্যাপ্টেনের দায়িত্ব টিমের কোথায় সমস্যা হচ্ছে তা বুঝে সেই অনুযযায়ী সমাধান করার। কিন্তু এদিন রোহিত উইকেট উপহার দিয়ে এলো। ফলে দলের সমস্যা আরও বাড়ল দলের।'

একের পর ক্রিকেটার চোটের জন্য ছিটকে যাচ্ছেন। যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে রোহিতের ফর্ম কিন্তু উদ্বেগ আরও বাড়াচ্ছে রাহুল দ্রাবিড়ের।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications