IPL: অধিনায়কত্বে ধোনির সমতুল্য, গাভাসকরের বিরাট সার্টিফিকেট রোহিত শর্মাকে

আইপিএলে সাফল্যের নিরিখে ধোনির থেকেও এগিয়ে রোহিত শর্মা। কিন্তু অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনি যতটা সম্মান পান ততটা পান না রোহিত শর্মা। এবার নেতৃত্বের মাপকাঠিতে ধোনি-রোহিতকে একই আসন দেওয়ার সওয়াল করলেন সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে যথাযোগ্য সম্মান পায়নি রোহিত। অধিনায়ক হিসেবে কিছুটা হলেও অবহেলিতই থেকে গিয়েছেন হিটম্যান। ক্যাপ্টেন হিসেবে সঠিক মূল্যায়নও হয়নি রোহিতের।

1

মাঠে রণকৌশল নেওয়ার নিরিখে ধোনির মতোই সফল রোহিত। বিশেষ করে লখনউ ম্যাচ জেতার পরে ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় মুখর প্রাক্তন ভারত অধিনায়ক।
আকাশ মাধওয়ালের পাঁচ উইকেটের পর ক্রিকেটমহল মুম্বইয়ের নেতাকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন সানি। তরুণ পেসারকে দলে সুযোগ করে দেওয়ার জন্য কৃতিত্ব দিচ্ছেন রোহিতকে। তবে সানি মনে করেন, একজন অধিনায়ক হিসাবে এমএস ধোনির কৃতিত্বকে যেভাবে প্রশংসা করা হয়, ঠিক একইভাবে দেখা হয় না অধিনায়ক রোহিতকে।

2

গাভাসকর জানিয়েছেন, 'দলটা যদি হত চেন্নাই সুপার কিংস এবং ধোনি অধিনায়ক হলে, সবাই বলত ধোনিই নিকোলাস পুরানের আউটের ছক কষেছে। এটাই হয়ে এসেছে। নেহাল ওয়াধেরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারণত প্রথমে ব্যাট করার সময় দলগুলো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটসম্যানদের ব্যবহার করে না। কিন্তু রোহিত নেহালকে ব্যবহার করে। ওয়াধেরা ১২ বলে ২৩ রানের ইনিংস খেলে মুম্বইকে ১৮২ রানে নিয়ে যান।

২

অধিনায়কত্বের নিরিখে কিন্তু ধোনি-রোহিতকে এক আসন দেওয়ার সওয়ালও করলেন গাভাসকর।তাঁর কথায়, 'রোহিতের অধি‌নায়কত্বকে কখনই বড় করে দেখা হয় না। তাঁর নেতত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এমন উদাহরণ আর একটাও নেই।'

শুক্রবার সন্ধ্যায় আইপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাতের মুখোমুখি হবে মুম্বই। তার আগে সানির বিরাট সার্টিফিকেট পেয়ে গেলেন রোহিত। চলতি আইপিএলে শুরুটা খুব একটা ভালো না হলেও পরের দিকে ছন্দ পেয়ে গিয়েছে মুম্বই। এমনকি প্লে অফের প্রথম ম্যচে জয় পেয়ে ফাইনালের দিকে আরও এক কদম এগিয়েছে মুম্বই।

দলে প্রথম থেকে না থাকলেও হিটম্যান যোগ দেওয়ার পরই সাফল্যের দিশা খুঁজে পায় মুম্বই। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। কিন্তু আইপিএলে অধিনায়কত্বের প্রসঙ্গ উঠলেই সবার আগে চলে আসে ধোনির নাম। বিশেষ করে মাঠে ধোনির দল পরিচালনা সবাইকো মোহিত করে। কিন্ত এবার সেই কৃতিত্বে ভাগ বসাতে চলেছেন রোহিতও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+