IPL:দ্রুত ভারতীয় দলের দরজা খুলছে যশস্বীর জন্য? রোহিতের মন্তব্যে জল্পনা বাড়ল
আইপিএলে সেঞ্চুরি করে যশস্বীর যশ, খ্যাতি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন। তবে ম্যাচ শেষে আরও বড় পুরস্কার তাঁর জন্য অপেক্ষা করছিল। তাঁর পারফৱম্যান্সের বিরাট সার্টিফিকেট দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের মুখে তরুণ রাজস্থান ব্যাটসম্যানের উচছসিত প্রশংসা শোনা গেল।
যশস্বীর শতরানের ইনিংস মাঠে দাঁড়িয়ে দেখেছেন ভারত অধিনায়ক। এরপর ম্যাচ রোহিত বলেন,'ওকে গত মরসুমেও দেখেছি, গত বছর থেকেই দারুণ উন্নতি করেছে। নিজের খেলার মান বাড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার মধ্যে এত শক্তি আসছে কোথা থেকে । যশস্বী বলেছিল, জিমে যাচ্ছি। এই উন্নতি ওর জন্য তো অবশ্যই ভালো। এখইসঙ্গে রাজস্থান রয়্যালস এবং ভারতীয় ক্রিকেটের জন্যও খুব ভালো দিক।'

রোহিতের এই মন্তব্যের পর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কী খুব তাড়াতাড়ি ভারতীয় দলের দরজা খুলছে তরুণ এই ক্রিকেটারকে জন্য। ভারতের অনূর্ধ্ব দল থেকে উত্থান হয় এই মুম্বইকরের। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পর এবার আইপিএলের মঞ্চেও নিজের প্রতিভার প্রমাণ দিলেন যশশ্বী।

দেশের হয়ে না খেলেও আইপিএলে শতরানকারী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করলেন তিনি।যশস্বী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৬২ বলে দুর্দান্ত ১২৪ রান করেছিলেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications