IPL Retention: ভারতের দুই অধিনায়ককেই ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স, সঙ্গে দলে থাকলেন কারা? জানুন তালিকা

২০২৪ সালের আইপিএল শুরুর কয়েক মাস আগেই গুজরাত দল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সেই ফিরেই অধিনায়কত্ব পেয়ে যান হার্দিক। রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। যা নি্য়ে বিতর্ক কম হয়নি। হার্দিকের নেতৃত্বে হতাশাজনক ফলাফল করে মুম্বই ইন্ডিয়ান্স।

২০২৪ সালের আইপিএল শেষের পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মাক থাকা নিয়ে জল্পনা শুরু হয়। মনে করা হয়েছিল রোহিত শর্মা দল ছাড়তে পারেন। কিন্তু শেষ পর্যন্ত রিটেনশনের মাধ্যমে কাদের ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রিটেনশনে তারকাদেরই ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের জন্য কোনও ভাবেই ছাড়া হল না দলের মহাতারকাদের। প্রত্যাশা মতোই এবার হার্দিক পাণ্ডিয়াকে দলে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। তিনি যে আগামী মরশুমে দলের অধিনায়ক হবেন তা এক প্রকার স্পষ্ট ছিল, সেই ঘোষণাও হয়ে গেল রিটেনের পরই। একইসঙ্গে রোহিত শর্মাকেও দলে ধরে রাখাল হল।

এর পাশাপাশি মুম্বই দল ধরে রাখল ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। একইসঙ্গে এই লিস্টে আছেন জসপ্রীত বুমরাহ এবং তিলক ভর্মা। ১৮ কোটি টাকায় বুমরাহকে ধরে রাখা হয়েছে। ১৬.৩৫ কোটিতে হার্দিক এবং সূর্যকুমারকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩০ পেয়েছেন রোহিত শর্মা। ৮ কোটিতে দল ধরে রেখেছে তি‌লককে।

রিটেন লিস্ট থেকে একটা বিষয় স্পষ্ট মুম্বই সমবন্টনের রাস্তায় হেঁটেছে।সব তারকাদেরই প্রায় ধরে রেখেছেন নীতা আম্বানি। টি-২০ বিশ্বকাপজয়ী এবং মুম্বইকে ৫ বার ট্রফি দেওয়া রোহিত শর্মাকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা সম্মান জানাতে চেয়েছেন। তবে তাঁর বেতনের অঙ্ক কমেছে।

যতই হার্দিক-সূর্যরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হোন না কেন, রোহিতের মতো টিম ম্যানকে দল থেকে ছাড়ার ভু‌ল মুম্বই করে‌নি। । অধিনায়ক হিসেবে একইসঙ্গে পরবর্তী প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রেও রোহিত বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছেন। ২০২৪ সালের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার প্রথম ১৫-র মধ্যে মুম্বইয়ের কোনও ব্যাটার ছিলেন না। ১৭ নম্বরে ছিলেন রোহিত শর্মা।

মুম্বই দলের কোচের পদে ফেরানো হয়েছে মাহেল জয়বর্ধনেকে। এরআগে শ্রীলঙ্কার কিংবদন্তির প্রশিক্ষণে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনের কোচিংয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। মার্ক বাউচার মাঝে দুই মরশুমের জন্য কোচ হয়েছিলেন। প্রাক্তন কোচ জয়বর্ধনের ওপর আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।প্রথম দফায় প্রধান কোচের দায়িত্ব শেষে ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন ছিলেন জয়বর্ধনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+