IPL Retention: কেকেআরের সৌজন্যে কোটিপতি রিঙ্কু, রিটেন হয়েই শাহরুখের সংলাপ নাইট তারকার মুখে

কেকেআর এবং রিঙ্কু সিং। আইপিএলে এই শব্দ দুটো যেন সমার্থক। রিঙ্কু সিংকে শুধু কেকেআর আবিষ্কার করে প্রচারের আলোতেই নিয়ে আসেনি, তাঁকে যত্ন নিয়ে লালন করেছে। ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছে এক নক্ষত্রকে। সেই রিঙ্কু সিংকে রিটেনশনে সব থেকে বেশি টাকা দিয়ে দলে রেখে বৃত্তটা যেন পূরণ করল কেকেআর।

উত্তরপ্রদেশের রিঙ্কু সিং আইপিএলে পথ চলা শুরু করেছিলেন ২০১৭ সালে। পাঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছিলো ১০ লক্ষ টাকায়। ২০১৮তেই দল বদলান তিনি। নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন । তাঁর ভাগ্য যেন বদলে দেয় কেকেআর। ২০ লক্ষ, ৫৫ লক্ষ্য থেকে ১৩ কোটি। সময়েই সঙ্গে বদলে গেল রিঙ্কুর টাকার অঙ্কও। আইপিএলে কোটি টাকার মালিক অনেকেই হন। কিন্তু রিঙ্কুর প্রতি যে সম্মান দেখালেন শাহরুখ খানরা, তা বোধহয় অমূল্য।

অনেকেরই আক্ষেপ ছিল, রিঙ্কু সিং তাঁর প্রাপ্য় টাকাটুকু পাচ্ছেন না কেকেআরের জার্সিতে খেলে। তবে এবার তাঁদের আক্ষেপ হয়তো আর থাকবে না! কারণ রিটেনশনে সবথেকে বেশি টাকা রিঙ্কুর জন্যই খরচ করেছে কেকেআর। শ্রেয়স আইয়ারের মতো তারকা অধিনায়ককে না রাখলেও রিঙ্কু ১৩ কোটি টাকা সঙ্গে পরম মমতায় ও ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখল কেকেআর।

প্রথম দিকে খুব একটা খেলার সুযোগ পেতেন না, ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেন। তার পর আইপিএলে কেকেআর দলের নিয়মিতক শুধু নয়, নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন। ২০১৮ সালে চার ম্যাচে করেছিলেন ৩১ রান। ২০১৯ সালে ৫ ম্যাচে করেন ৩৭ রান। ২০২০ সালে ১ ম্যাচে করেন ১১ রান। ২০২২ সালে ৭ ম্যাচে করেন ১৭৪ রান। ২০২৩ সালের আইপিএল মরশুমটা ছি‌ল রিঙ্কুর কাছে স্বপ্নের মতো। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন। ২০২৪ সালে খুব বেশি ব্যাট করার সুযোগ না পেলেও ১৪ ম্যাচে ১৬৮ রান করেন।

আরটিএমের জন্য অপেক্ষা না করে ছয়টি রিটেনশন স্লট নিলামের আগেই ব্যবহার করে নিয়েছে কেকেআর । শ্রেয়স দল ছাড়ায় আগামী মরসুমে রিঙ্কু'র কাঁধে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন ক্রিকেটমহলের অলিন্দে। রিটেনশনের দিনেই রিঙ্কুর মুখে শাহরুখের সংলাপ।

IPL Retention: বড় অঙ্কেই দলে থাকলেন কোহলি, আরসিবি ধরে রাখল মাত্র তিনজনকে? জানুন তালিকা
রিটেনশন শো সম্প্রচারকারী চ্যানেলে রিঙ্কু বলেন, 'এটা একটা দারুণ যাত্রাপথ আমার জন্য। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। তারপর থেকে সময় এগিয়ে আমিও অনেক ভালোবাসা পেয়েছি এই দলের কাছ থেকে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অবশ্যই দলকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা কথা বলতে চাই পিকচার আভি বাকি হে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+