IPL Retention: রিটেনশনের পর কোন দলের হাতে রইল কত টাকা? লাভবান হল কারা? জানুন বিস্তারিত
যাবতীয় জল্পনার অবসান। বিগত ১ মাসের বেশি সময় ধরেই চলছিল জল্পনা-কল্পনা। কোন দল কাদের ধরে রাখবে তা নিয়ে চলছিল চর্চা। অবশেষে দিওয়ালির সন্ধ্যায় যাবতীয় জল্পনার অবসান হল। আইপিএলের ১০ দলই তাদের রিটেনশনকারী ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিল।
রিটেনের পর এবার বাকি দল গঠন করতে হবে নিলামের টেবলে। বৃহস্পতিবারের পর কোন ফ্র্যাঞ্চাইজির হাতে থাকল কত টাকা? কোন দল সব থেকে বেশি টাকা নিয়ে নিলামের ময়দানে নামবে? কাদের হাতে থাকবে সবথেকে কম টাকা? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আরসিবি তিনজনকে ধরে রেখেছে। কোহলির জন্য ২১ কোটি খরচ করতে হলেও বাকি দুই জন যশ দয়াল এবং রজত পাটীদারের জন্য খরচ করতে হয়েছে ১১ কোটি ও ৫ কোটি। ফলে আরসিবির হাতে এখন আছে ৮৩ কোটি টাকা। ফলে আরসিবিও নিলামে ঝড় তুলতে পারে।
নিলামের দিল্লি ক্যাপিটালসের হাতে থাকবে ৭৩ কোটি টাকা। অক্ষর প্যাটেল(১৬.৫ কোটি) এবং কুলদীপকে (১৩.২৫) রিটেন করে স্পিন বিভাগকে ইতিমধ্যেই শক্তিশালী করে ফেলেছে দিল্লি। উইকেটকিপার হিসাবে থাকছেন অভিষেক পোরেলও। তাঁকে ৪ কোটিতেই ধরে রেখেছ দিল্লি। ট্রিস্টান স্টাবসকে ১০ কোটি টাকাতে ধরে রেখেছে দিল্লি। তাদের হাতে আরটিএম বেঁচে ২টি।
গত মরশুমের অধিনায়ক কে এল রাহুলকে ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে যাবেন সঞ্জীব গোয়েঙ্কার দল। রিটেনশনে ২১ কোটি টাকা পুরাণের জন্য খরচ করেছে তারা। এছাড়া রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি) ধরে রেখেছে তারা। ফলে নিলামে তারকাদের নেওয়ার সুযোগ থাকছে লখনউ দলের কাছে।
IPL Retention: জল্পনাকে সত্যি করে ব্রাত্য হলেন রাহুল, লখনউ দল মোটা টাকায় ধরে রাখল কাদের?
গুজরাট টাইটান্স দলও ৬৯ কোটি টাকা নিয়ে নিলামের ময়দানে নামবে। রশিদ খানকে সর্বাধিক ১৮ কোটিতে ধরে রেখেছে গুজরাত। শুভমান গিলের জন্য খরচ করেছে ১৬.৫০ কোটি টাকা। এছাড়াও সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি) আছেন গুজরাতের রিটেনশনের তালিকায়। নিসলামে কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে শামিকে নেবে গুজরাত? নাকি বিকল্প ক্রিকেটারের জন্য টাকা রেখে দেওয়া হল?
চেন্নাই সুপার কিংস অত্যন্ত অত্যন্ত অঙ্ক কষেই রিটেনশন তালিকা প্রকাশ করেছে। কারণ ধোনির দর কমে গিয়েছে, ৮ কোটি টাকা বেতন কমে গিয়েছে ধোনি। কারণ তিনি বর্তমানে অ্যানক্যাপড ক্রিকেটার। ঋতুরাজের জন্য ১৮ কোটি টাকা খরচ করতে হয়েছে। মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) জায়গা ধরে রেখেছেন।
ধোনির জন্য বেশ ভালোই লাভ হল সিএসকের। কারণ ধোনি চেন্নাইয়ের লাকি ম্যাসকট। কিন্তু তাঁকেই ৪ কোটিতে পেয়ে গেল সিএসকে। অন্যদিকে কিছুটা ক্ষতি করে সিএসকের ভালোবাসার টানেই থেকে গেলেন ধোনি।
কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি টাকা। রিঙ্কু, রাসেল, নারিন, বরুণ, রমনদীপ, হর্ষিত ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে।
সানরাইজার্স হায়দরাবাদ দলের কাছে আছে ৪৫ কোটি টাকা। মুম্বই দল সব তারকাদের ধরে রেখেছে ফলে তাদের হাতে ৪৫ কোটি টাকা আছে। সবথেকে সব টাকা আছে রাজস্থান রয়্যালস দলের কাছে। তারা ৪১ কোটি টাকা নিয়ে নিলামে যাবে। কারণ দল রিটেন করতেই বেশির ভাগ টাকা খরচ করে ফেলেছে রাজস্থান ও মু্ম্বই।












Click it and Unblock the Notifications