IPL Retention: বড় অঙ্কেই দলে থাকলেন কোহলি, আরসিবি ধরে রাখল মাত্র তিনজনকে? জানুন তালিকা
আইপিএলে বরবারই তারকা খচিত দল আরসিবি। এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে না পারলেও বরাবরই দল গঠনে তারকাদের প্রাধান্য দিয়েছে আরসিবি, এবার কি পথ থেকে সরে আসছে দক্ষিণী ফ্রাঞ্চাইজিটি। রিটেনশন লিস্ট প্রকাশের পর অন্তত সেই আভাসই পাওয়া গেল।
প্রত্যাশা মতই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকলেন বিরাট কোহলি। তাঁকে দলে ধরে রাখার জন্য ২১ কোটি টাকা খরচ করল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। । বিরাট ২০০৮ থেকে আইপিএলে একই দলের হয়ে খেলছেন, আগামী বছর ১৮তম মরশুমেও একই দলের হয়ে খেলবেন কোহলি। সেই বন্দোবস্ত দিওয়ালির সন্ধ্যাতেই পাওয়া গেল । আরসিবির রিটেনশন তালিকায় কোহলি ছাড়াও রয়েছেন রজত পাটীদার, তাঁকে ১১ কোটিতে দলে রাখল আরসিবি। যশ দয়ালকে ৫ কোটিতেই দলে রাখল আরসিবি।

অর্থ্যাত এবার রিটেনশনে মাত্র তিন জনকে ধরে রাখল।আরসিবি দল বয়সের কারণে নাও রিটেন করতে পারে ফাফ দু প্লেসিকে। এমন জল্পনাই শোনা যাচ্ছিল। অবশেষে অধিনায়ক ধরে রাখার পথে হাঁটল না আরসিবি।খুব বেশি তারকাদের এবার ধরে রাখল না আরসিবি। ফলে পার্সে মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চাইছে আরসিবি। সিরাজকে রিটেন না করাটা সব থেকে বড় চমক হতে পারে। তাঁর জন্য কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে? রিটেনে জায়গা পেলেন না ভারতীয় দলের আরও এক ক্রিকেটার আকাশ দীপও?
২০০৮ সালে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এরপর থেকে টানা ১৭ মরশুম এই দলের জার্সিতে খেলে আসছেন। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন, আবার নেতৃত্বের দায়িত্ব ছেড়েও দিয়েছেন। কিন্তু আগামী মরশুমেজল্পনা শুরু হয়েছে কোহলির অধিনায়কত্বে ফেরা নিয়েও।২০০৮ সালে আরসিবি দলে যোগ দিলেও ২০১৩ সালে আইপিএলে নেতৃত্ব পান কোহলি। সেই বছর ২০২১ সাল পর্যন্ত বিরাট কোহলি আরসিবিকে নেতৃত্ব দেন।
বিরাট কোহলি নেতৃত্বে ফিরতে চলেছেন, এই জল্পনা আরসিবি ভক্তদের খুশি করেছে। এর আগে দীর্ঘদিন আরসিবিকে নেতৃত্ব দিলেও খেতাব জয় করা হয়নি। আইপিএলে খেলেছেন এই একটা দলেই।
বিরাট রিটেন হওয়ার পর বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে রিটেন করেছেন, এটা আমার কাছে খুব স্পেশ্যাল, কারণ আরসিবি ভক্তরা অত্যন্ত ভালো, এটা খুব ভালো যে আমি একটা দলে ২০ বছর ধরে খেলব। এবার আমাদের দল অনেক বেশি শক্তিশালী হবে। আগামী সংস্করণে দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব, আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।












Click it and Unblock the Notifications