IPL Retention: দিওয়ালিতে মাহি ভক্তদের জন্য বিরাট সুখবর, সিএসকে দলে থাকলেন কারা?

পাঁচবারের চ্যাম্পিয়ন দল সিএসকে। প্রতিবার নিলাম হোক বা রিটেনশন, সব সময়ই চেন্নাই দলের প্রতি একটা আলাদা নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। ব্যতিক্রম ছিল এই বছরও, চেন্নাই দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই তিনি মহেন্দ্র সিং ধোনি।

দিওয়ালির সন্ধ্যাটা আরও একবার রঙিন করে দিলেন ধোনি। কারণ কালিপুজোর বিকেলেই সেই মাহেন্দ্রক্ষণ। কারণ আগামী বছরও ধোনিকে আইপিএলের মঞ্চে ফের দেখা যাবে। ধোনি তো থাকলেনই, শেষ পর্যন্ত রিটেনশনের মাধ্যমে কাদের ধরে রাখল সিএসকে? সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

cks

সিএসকে দল রিটেন করল ঋতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি টাকায়। , মাথিশা পাথিরানাকে ১৩ কোটি টাকাতে ধরে রাখল। , শিবম দুবে এবার পাচ্ছেন ১২ কোটি, রবীন্দ্র জাদেজা ১৮ কোটিতে সিএসকে দলে থাকছেন। মহেন্দ্র সিং ধোনি এএবার অ্যানক্যাপড ক্রিকেটার ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন। টাকার অঙ্ক যাই হোক না কেন ধোনির থাকাটাই যে বড় খবর।

রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, তুষার দেশপান্ডে, শার্দূল ঠাকুরদের মধ্যে থেকে কোনও ক্রিকেটারকে নিতে পারে চেন্নাই। ২০২৪ সালের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দু'নম্বরে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ১৪টি ম্যাচে ৫৮৩ রান করেছিলেন। গড় ৫৩। স্ট্রাইক রেট ১৪১.১৬। তবে ন‌িলামে আরও বড় চমক দিতে পারে সিএসকে।

ধোনি গোয়ায় সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই, আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।'

সিএসকে দল কিন্ত বেশ অঙ্ক কষেই রিটেনশনের তালিকা তৈরি করেছে। কারণ নিলামে তাদের ভালো উইকেটরক্ষক নিতে হবে। ধোনির যা বয়স তাতে আগামী আইপিএলে তাঁর পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব? এই প্রশ্ন আছে।সিএসকে ফ্র্যাঞ্চাইজি এই বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করছেন। ধোনি খেললেও ফ্র্যাঞ্চাইজি একজন উইকেটরক্ষক খুঁজছে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+