IPL Retention: জল্পনাকে সত্যি করে ব্রাত্য হলেন রাহুল, লখনউ দল মোটা টাকায় ধরে রাখল কাদের?

লখনউ সুপার জায়ান্টস দলও ঘোষণা করে দিল তাদের রিটেনশনের তালিকা। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলের সব থেকে বড় চমক অবশ্যই কেএল রাহুলকে দল থেকে ছেড়ে দেওয়া। কাদের ধরে রাখল লখনউ দল? তুলে ধরা হল এই প্রতিবেদনে ।

লখনউ দল ধরে রাখল নিকোলাস পুরাণ , তাঁকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রাখল লখনউ দল। পুরানকেই সম্ভবত অধিনায়ক করতে চলেছে লখনউ। কারণ এর আগেও রাহুলের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।গত মরশুমের আইপিএলে লখনউ দলের সেরা আবিষ্কার ময়াঙ্ক যাদব। গতির বোলিংয়ে নজর কাড়েন, এরপর জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। চোট প্রবণ হলেও তাঁকে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস। তাঁকে ১১ কোটিতে দলে রেখে দিল লখনউ দল।

রবি বিষ্ণোইকে ১১ কোটি টাকা দিয়ে ধরে রাখল লখনউ, ভারতীয় টি২০ দলের নিসয়মিত সদস্য রবি। ২০২২ সালে অ্যান ক্যাপড রবিকে মাত্র ৪ কোটি খরচ করেই পেয়েছিল লখনউ দল। এবার তাঁর জন্য টাকার অঙ্ক অনেক বাড়াতে হল সঞ্জীব গোয়েঙ্কাকে।

মহসীন খানকে ৪ কোটি দিয়ে ধরে রাখল লখনউ দল। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে পেয়েছিল লখনউ, এবার তাঁর জন্য খরচ করতে হল ৪ কোটি টাকা। কেননা আয়ুষ বাদোনিকে ৪ কোটি টাকা দিয়ে ধরে রাখল লখনউ ।আয়ুষ বাদোনিকে আপক্যাপড ক্রিকেটার হিসেবে ধরে রাখল লখনউ।

লখনউ দলে যে এবার ব্রাত্য হতে চলেছেন রাহুল, তার আগাম আভাস পাওয়াই যাচ্ছিল। অবশেষে রিটেনশন লিস্টে ব্রাত্যই হলেন রাহু‌ল। তাঁকে নিলামেও ধরে রাখার সম্ভাবনা কম। কারণ রাহুলের সঙ্গে দলের একটা চিড় ধরে গিয়েছে।

গত মরশুমে রাহুলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন দলের নতুন মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেই বিশ্লেষণে দলের বেশিরভাগ ম্যাচ হারের জন্য রাহুলের ব্যাটিংকেই দায়ী করা হয়েছে। ফলে এবার লখনউ দলে ব্রাত্য হলেন রাহুল।

গত আইপিএলে সবচেয়ে বড় বিতর্ক হয়েছি লখনউ সুপার জায়ান্টসে মালিক এবং অধিনায়কের মধ্যে।। মাঠের মধ্যেই দলের অধিনায়ক কে এল রাহুল ভর্ৎসনা করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তার পর থেকেই জল্পনা শুরু হয়, আগামী আইপিএলে রাহুলকে আর দলে চায় না লখনউ। সেই জল্পনাই অবশেষে সত্যি হল।

রিটেনশনের পর সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'আমাদের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া। সেই মতোই আমরা দল গঠন করব। রিটেনশনে কাদের ধরে রাখা হবে সেটা গভীরভাবে আলোচনার পরই ঠিক করা হয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+