IPL Retention: রিটেনের তালিকায় নেই একাধিক অধিনায়ক, কোন তারকাদের ব্রাত্য রাখল দলগুলি? দেখুন তালিকা

দিওয়ালির সন্ধ্যায় প্রকাশিত হল আইপিএলের ১০ দ‌লের রিটেনশনের তালিকা। ইতিমধ্যে কোন দল কাদের ধরে রাখছে সেই তালিকা প্রকাশিত হয়েছে। তবে একাধিক দল যেমন‌ প্রত্যাশা অনুসারে ক্রিকেটারদের ধরে রেখেছে তেমনই ছেড়েও দিয়েছে একাধিক তারকাকে। কোন কোন তারকাকে নিলামের আগে দল থেকে ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি? সেই তালিকায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স দলের কথায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতোই ভারতের দুই অধিনায়ককে যেমন ধরে রেখেছে তেমনই রিটেন করেছে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক ভর্মাকে। কিন্তু এই তা‌লিকায় নেই ঈশান কিষাণের নাম। পাশাপাশি টিম ডেভিডও জায়গা ধরে রাখতে পারেননি ঈশান কিষাণকে ছেড়ে দেওয়টা অবশ্যই সাহসী সিদ্ধান্ত মুম্বইয়ের।

আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে এবার ছেড়ে দিয়েছে। সেই তালিকায় আছে কেকেআরও। অনেক আলোচনার পর রফাসূত্র বেরোয়নি। ফলে শ্রেয়সকে ছেড়ে দিয়েছে কেকেআর, একইসঙ্গে ২০২৪ সালে দুরন্ত পারফরম্যান্স করা ফি‌ল সল্টও এবার কেকেআর দলের রিটেনশনে জায়গা পাননি। মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে চমক দিয়েছে কেকেআর।

সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে ১৮ কোটিতে ধরে রেখেছে। পাশাপাশি এই দলের রিটেনের তালিকায় আছেন , অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)। কিন্তু কমলা বাহিনি এবার ধরে রাখেনি টি নটরাজন এবং ভুবনেশ্বর কুমারকে।

রাজস্থান রয়্যালস দল সঞ্জু স্যামসন , যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মাকে ধরে রেখেছে, বিপুল অঙ্কের টাকা রিটেনশনের জন্য খরচও করেছে কিন্তু তারা আশ্বিন-চাহালের মতো তারকা স্পিনারদের যেমন ধরে রাখেনি তেমনই জস বাটলারকেও ছেড়ে দিয়েছে।

পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। তবে সবথেকে অবাক করেছে অর্শদীপ সিংয়ের মতো বোলারকেও রিটেন না করায়, ভারতীয় দলের তারকা বোলার এবার রিটেন হননি পাঞ্জাব দলে। পাশাপাশি হর্ষল প্যাটেলকেও ছেড়ে দিয়েছে তারা।

IPL Retention: কেকেআরের সৌজন্যে কোটিপতি রিঙ্কু, রিটেন হয়েই শাহরুখের সংলাপ নাইট তারকার মুখে
লখনউ দল এবার অধিনায়ককেই ছেড়ে দিয়েছে, কেএল রাহুলকে রিটেন পর্যন্ত করেননি সঞ্জীব গোয়েঙ্কারা। তাঁকে দলে নেওয়াক সম্ভাবনাও কম। কলকাতা লখনউয়ের মতো অধিনায়ককে রিটেন করেননি আরসিবিও। ফাফ দু প্লেসিকে তারা দল থেকে ছেড়ে দিয়েছে। এমনকি সিরাজ আকাশ দীপের মতো জাতীয় দলের ক্রিকেটারও ব্রাত্য হয়েছেন রিটেনের তালিকায়।

তবে সব থেকে অবাক করার মতো কাণ্ড ঘটিয়েছে দিল্লি দল। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে ধরেই রাখে‌নি দিল্লি। ২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সদস্য। এরআগে দুই বার তাঁকে রিটেন করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তাঁকে রিটেন করেননি। নিলামে পন্থকে ফেরানো কঠিন হবে দিল্লির কাছে। গুজরাত দলও মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহাকে রিটেন করেনি। এমনকি ডেভিড মিলারকেও।

তারকারা সুযোগ না পেলেও কয়েকজন অপ্রত্যাশিতভাবেই রিটেনের লিস্টে আছেন। মুম্বই ঈশানকে রিটেন না করলেও তিলক ভর্মাকে রেখে দিয়েছে। আরসিবি দল যশ দয়াল এবং রজত পাটীদারকে রেখে চমক দিয়েছে। গুজরাতের ক্ষেত্রে শাহরুখ খানের নাম একইভাবে প্রযোজ্য। রাজস্থান চাহাল অশ্বিনকে ছেড়ে সন্দীপ শর্মাকে ধরে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+