IPL Retention: বৃহস্পতিবারই জানা যাবে আইপিএলে কোন দল কাদের ধরে রাখল, টিভি ও অ্যাপে কখন চোখ রাখবেন?
IPL Retention: আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরে। তার আগে বৃহস্পতিবারের মধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিতে হবে কোন দল কাদের ধরে রাখতে চাইছে।
সর্বাধিক ৬ ক্রিকেটারকে ধরে রাখার কথা ১০টি দলকেই জানিয়েছে বিসিসিআই। তবে সব দলই যে ৬ ক্রিকেটারকেই রেখে দেবে, এমনটা নাও হতে পারে।

কোনও দল ৬ জনকেই সরাসরি রেখে দিতে পারে। আবার রিটেনশনের পাশাপাশি রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করেও ক্রিকেটারদের ধরে রাখার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএলের ইতিহাসে ষষ্ঠ মেগা নিলামের আগে রিটেনশন নিয়ে চলছে তুমুল জল্পনা।
রাইট টু ম্যাচ বা আরটিএমের নিয়মটি এবার ফিরিয়ে এনেছে বিসিসিআই। আইপিএল প্রথম হয় ২০০৮ সালে। সেই নিলামের পর মেগা নিলাম এর আগে হয়েছে ২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে। এবারই মেগা নিলামের মধ্যেকার ব্যবধান সবচেয়ে কম।
জানা যাচ্ছে, সমস্ত দলকেই বলে দেওয়া হয়েছে ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে বিসিসিআইয়ের কাছে রিটেনশন লিস্ট জমা দিতে হবে। ফলে সরকারিভাবে কোনও দলই তা প্রকাশ করবে না বলেই খবর। কেন না, আইপিএলের সম্প্রচারকারী টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়ায় আইপিএল রিটেনশনের তথ্য জানানো হবে।
ফ্র্যাঞ্চাইজিরা ওই সময়ের আগে সোশ্যাল মিডিয়ায় লিস্ট প্রকাশ করে দেবে, এমন সম্ভাবনা কম। জিওসিনেমায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হয়ে যাবে আইপিএল রিটেনশনের তথ্য প্রদানের অনুষ্ঠান। একই সময়ে স্টার স্পোর্টসের চ্যানেলেও অনুষ্ঠানের বন্দোবস্ত থাকছে।
২০১৭ সালে শেষবার আইপিএলের নিলামে আরটিএম কার্ড ব্যবহার করা হয়েছিল। এবারের নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি ৫ জন ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারকে ধরে রাখা যাবে। আনক্যাপড বা যাঁরা দেশের হয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, এমন প্লেয়ার সর্বাধিক ২ জনকে ধরে রাখা যাবে।












Click it and Unblock the Notifications