Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Records: সর্বাধিক অতিরিক্ত রানের রেকর্ড ইডেনেই! আইপিএলের প্রথম সংস্করণে সেই লজ্জার নজির কাদের?

IPL Records: আইপিএল শুরু হয়ে যাচ্ছে ২২ মার্চ থেকে। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ আরসিবি। পরের দিনই ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

কলকাতা নাইট রাইডার্সের শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইডেন গার্ডেন্সে। আজ শ্রেয়স আইয়ারের দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে।

IPL Records

তবে জানেন কি, ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে ইডেনে যে দলগত লজ্জার নজির তৈরি হয়েছিল সেই রেকর্ড কাদের দখলে? আইপিএলের কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে শীর্ষে ডেকান চার্জার্স। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

২০০৮ সালের ২০ এপ্রিল কেকেআর সেই ম্যাচে ১১১ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল ৬ বল বাকি থাকতে, ৫ উইকেটে জিতেছিল ম্যাচ। কেকেআরের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন ডেকান চার্জার্সের বোলাররা। মোট ২৮ রান অতিরিক্ত দিয়েছিল হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি।

৪ রান বাই, লেগ বাই ৮ রান, ওয়াইড ১৫টি, নো বল ১টি। বোলারদের এমন দৈন্যদশা না হলে ম্যাচটা কিন্তু আরও হাড্ডাহাড্ডিই হতো। ২০১১ সালে ধরমশালায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবির বোলাররা ২৭ রান অতিরিক্ত দিয়েছিল। ফলে এই লজ্জার নজিরের তালিকায় দুইয়ে আরসিবি। ৭ বাই, ১৪ লেগ বাই, ৪ ওয়াইড, ২ নো বল।

২০০৮ সালে জয়পুরে আরসিবি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, ২০০৯ সালে পোর্ট এলিজাবেথে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং ২০১৫ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৬ রান করে একস্ট্রা দিয়েছিল।

২০১৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং গত বছর একই স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ২৫ রান করে অতিরিক্ত দিয়েছিল। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে দিল্লি ডেয়ারডেভিলসের বোলাররা ২৪ রান অতিরিক্ত দেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

এ ছাড়া আইপিএলের কোনও ম্যাচে ২৩ রান করে অতিরিক্ত দেওয়ার নজির রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব (২ বার), আরসিবি (২ বার), পাঞ্জাব কিংসের। আরসিবি (২ বার), মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের ম্যাচে ২২ রান করে অতিরিক্ত হিসেবে দিয়েছে।

আইপিএলের কোনও ম্যাচে সবচেয়ে বেশি ওয়াইড বলের নজির রয়েছে আরসিবির দখলে। ২০২২ সালে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আরসিবির বোলাররা ২১টি ওয়াইড বল করেছিলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২০টি ওয়াইড বল করার নজির সানরাইজার্স হায়দরাবাদের, ২০২২ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+