IPL:গম্ভীরের সঙ্গে বাকযুদ্ধের পর বিরাট বিস্ফোরণ, লখনউকে হারিয়ে জমজমাট সেলিব্রেশন আরসিবি সাজঘরে

কেএল রাহুলদের ডেরায় এসে লখনউকে হারিয়ে বাড়তি চার্চজ আপ আরসিবি শিবির। সাজঘরে ফিরে গিয়ে বোল্ড সেলিব্রেশনে মাতলেন বিরাট-সিরাজরা। সোমবার আরসিবি-লখনউ ম্যাচের টেম্পারমেন্ট প্রথম থেকেই ছিল তুঙ্গে। ১৮ রানে ম্যাচ জিতে বিরাটদের সাজঘরের পরিবেশও ছিল হাইভোল্টেজ।

মাঠ থেকে সাজঘর একইরকম আগ্রাসী বিরাট কোহলি। নিজের সেই আগ্রাসনের মেজাজটাই যেন দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন কিং কোহলি। ম্যাচ শেষে মাঠে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট বাকযুদ্ধে জড়ান কোহলি। সাজঘরে ফিরে গিয়েও যেন নিজের মেজাজেই ছিলে‌ন প্রাক্তন ভারত অধিনায়ক।

১

আরসিবির পক্ষ থেকে সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে লখনউ ম্যাচ জেতার পর দলের ড্রেসিংরুমের ছবি তুলে ধরা হয়েছে। মাঠের মতোই সাজঘরেও দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। দলীয় ঐক্যে এক সুতোয় যেন বাঁধা পড়েছে গোটা ব্যাঙ্গালোর দল। হবে নাই বা কেন কোহলির মতো এক ক্রিকেটার থাকলে সেই দলের টেম্পারমেন্ট যে অন্যমাত্রায় থাকবে তা বলার আপেক্ষা রাখে না।

২

ম্যাচ শেষে গম্ভীরের সঙ্গে বিতর্কে গড়িয়ে শাস্তির মুখে পড়তে হয়েছে কিন্তু বিরাট আছেন নিজের মেজাজেই। গোটা ঘটনায় তিনি যে কোনওভাবেই অনুতপ্ত নন তা বুঝিয়ে দিলেন ম্যাচ শেষে। দলের সোশ্যাল সাইটে পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ না উল্লেখ করে বলে‌ন, 'তুমি যদি কিছু দাও, তোমাকে পাল্টা নিতেও হবে।অন্যথায় কিছু দিও না।'


বাইশ গজে প্রতিপক্ষ বোলার হোক বা অধিনায়ক চোখে চোখ রেখে খেলতেই পছন্দ করেন বিরাট। এমনকি মাঠের বাইরেও কেউ কিছু বললে তিনি যে ছেড়ে কথা বলবেন না তা বুঝিয়ে দিয়েছেন লখনউ ম্যাচ শেষে।
ঘরের মাঠে চিন্নাস্বামীতে প্রথম পর্বের সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল

আরসিবিকে। ফলে দ্বিতীয় পর্বের ম্যাচ ছিল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের কাছে বদলার'। আরসিবির দেওয়া ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৮ রানে শেষ হয় লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। ১৮ রানে ম্যাচ জেতেন বিরাট কোহলি, ফাফ দু প্লেসিরা।

৩

ম্যাচ জিতে কোহলি বলেন, 'এই জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা প্রতিপক্ষের মাঠে খেলতে এসেও অনেক সমর্থন পেয়েছি। এটা দারুণ একটা জয়। অনেকগুলো কারণের জন্য ভালো অনুভূতি হচ্ছে তার মধ্যে অন্যতম আমরা রানটা ডিফেন্স করতে পেরেছি।আমরা প্রত্যেকে বিশ্বাস করেছিলাম আমরা পারবো এবং ম্যাচে সেটা পেরেছি। জয় দিয়ে শেষ করাটাই সব থেকে ইতিবাচক দিক।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+