IPL: খারাপ পারফরম্যান্স নিয়ে রোহিতকে কটাক্ষ, বিরাটের পাশে শাস্ত্রী

বিরাট-রোহিতকে নিয়ে এবার মুখ খুললেন রবি শাস্ত্রী। বিরাটের খেলা স্টাইল থেকে রোহিতের অধিনায়কত্ব, সবকিছু নিয়েই অকপটে নিজের বক্তব্য তুলে ধরলেন ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার।

চলতি আইপিএলে ব্যাট হাতে ভালোই ছন্দে আছেন বিরাট কোহলি। কিন্তু তাঁর খেলার স্টাইল নিয়ে প্রশ্ন উড়তে শুরু করেছে। বিশেষ করে কোহলির স্ট্রাইক রেট প্রশ্নের মুখে পড়েছে? বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে না প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে। বুঝেশুনে লম্বা ইনিংস খেলছেন এবং অর্ধ শতরান করছেন। কিন্তু তাতে দলের বিশেষ লাভ হচ্ছে না। উল্টে বিরাটের মন্থর ব্যাটিং করে দলের মিডল অর্ডারে চাপ তৈরি করছে।

১

এই পরিস্থিতিতে বিরাটের পাশেই দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। সমালোচকদের সঙ্গে সুরে সুর মেলালেন না রবি শাস্ত্রী। বরং পাল্টা জানিয়ে দিলেন কোহলি কখনই ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী খেলে না। দলগত স্বার্থই সবার আগে বিরাটের কাছে।

স্বার্থপরের মত ব্যাটিং করছেন কোহলি এই অভিযোগ ও মানতে পারছেন না শাস্ত্রী। তবে কোহলিকে বিশেষ পরামর্শও দিয়েছেন শাস্ত্রী। তাঁর পাল্টা ব্যাখ্যা, দিল্লি ব্যাঙ্গালোর ম্যাচে সল্ট যে ব্যাটিংটা করেছেন সেটা দেখেই শেখা উচিত বিরাটের।

বিরাট যখন ২৫, ৩০ রান করে ফেলবেন তখন থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। কোহলি কখনই নিজেকে লুকিয়ে রেখে খেলেন না বা আউট হওয়ার ভয়ও পান না। আসন্ন ম্যাচ গুলিতে কোহলি অনেক বেশি আক্রমণাত্বক ব্যাটিং করবেন বলে আশা করছেন রবি শাস্ত্রী।

২

অন্যদিকে রোহিত প্রসঙ্গে মুখ খুলেছেন শাস্ত্রী। রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে হিটম্যানকে। সুনীল গাভাসকর থেকে শ্রীকান্ত প্রত্যেকেই রোহিতের সমালোচনায় সরব হয়েছেন। চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে রোহিতের রান মাত্র ১৮৪, স্ট্রাইক রেট ১২৬। গড় ১৮। গত বছর থেকেই রোহিতের আইপিএলে পারফরম্যান্স একেবারেই ভালো নয়, ব্যাট হাতে রান পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে শাস্ত্রীর ব্যাখ্যা, 'একজন ক্যাপ্টেন হিসেবে মাঠে পারফরম্যান্স করাটা অত্যন্ত জরুরী। ব্যাট হাতে রান করলে বা পারফরম্যান্স ভালো করলে ক্যাপ্টেন হিসেবে কাজটা অনেক সহজ হয়ে যায়। নেতৃত্ব দেওয়ার সময় শরীরী ভাষা ও পাল্টে যায়, আলাদা একটা এনার্জি থাকে মাঠের মধ্যে। এটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা হয় যখন রান না পাওয়া যায়, তখন কঠিন হয় অধিনায়কত্বের কাজটা।'

৩

গাভাসকর আগেই জানিয়েছিলেন, 'রোহিত শর্মার উচিত কয়েকদিন বিশ্রাম নেওয়া। কারণ ওর নেতৃত্বেই আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তাই ওকে আপাতত ফিট থাকতে হবে। কয়েকটা ম্যাচ বিশ্রাম নিয়ে তারপর আবার খেলা উচিত।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+