IPL: গুজরাতের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত রাজস্থানের
আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত রাজস্থানের।গতবারের ফাইনাল ম্যাচে গুজরাত দলের কাছেই হারতে হয়েছিল রাজস্থানকে। সঞ্জু স্যামসং, জস বাটলারদের কাছে বদলার ম্যাচ।
আইপিএলের চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস অন্যদিকে চার ম্যাচে একই সংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল এই ম্যাচ জিতলে গুজরাটের সামনেও রয়েছে শীর্ষে ওঠার হাতছানি।
গুজরাত দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই, তার উপর দলীয় সংহতিই এই দলের সব থেকে বড় প্লাস পয়েন্ট। শুভমন গিলের মতো ওপেনার রয়েছে,সঙ্গে রাহুল তেওটিয়ার মতো কুল ফিনিশার।রশিদ খান , মহম্মদ শামির মতো বোলার এই দলের স্তম্ভ।

এখন পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল তিনবারই কিন্তু জয় পেয়েছে গুজরাত আজ অবশ্য চাকা ঘোরানোর লড়াই রাজস্থানের সামনে।রাজস্থানের ব্যাটিংয়ের বড় ভরসা জস বাটলার। চার ম্যাচে ২০৪ রান করে ওরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রবল ভাবেই আছেন এই তারকা ব্যাটসম্যান।দলের মিডল অর্ডা অত্যন্ত শক্তিশালী। একইসঙ্গে বলতে হবে স্পিন অ্যাটাকের কথা। অশ্বিন চাহালের সঙ্গী জাম্পা।

The Playing XIs are in 👌👌
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
What do you make of the two sides?
Follow the match ▶️ https://t.co/nvoo5Sl96y#TATAIPL | #GTvRR pic.twitter.com/P9CFEQcvcl
নির্ধারিত সময়ে টস করতে আসেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসং এবং ঘরের দল গুজরাতের অধিনায়ক পান্ডিয়। টসে জিতে রাজস্থান অধিনায়ক বলেন, 'আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছি। এই পরিবেশে আমাদের মনে হয়েছে বল করাটা প্রথমে উপযুক্ত।

🚨 Toss Update 🚨@rajasthanroyals win the toss and elect to field first against @gujarat_titans.
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
Follow the match ▶️ https://t.co/nvoo5Sl96y #TATAIPL | #GTvRR pic.twitter.com/k3sDSxuLsE
গুজরাত টাইটান্স প্রথম একাদশ-শুভমান গিল, ঋদ্ধিমান সাহা বি সাই সুদর্শন,(উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, আলজারি জোসেফ।
পরিবর্ত- কেএস ভরত , জয়ন্ত যাদব,দাশুন সানাকা, জসূয়া লিটল,নূর আহমেদ
রাজস্থান রয়্যালস প্রথম একাদশ-সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার) জস বাটলার,প্রিয়ন পরাগ, যশস্বী জয়সওয়াল, , শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট ,অ্যাডাম জাম্পা, চাহাল
পরিবর্ত-দেবদত্ত পাড়িক্কল,মরুগান অশ্বিন জো রুট , নভদীপ সাইনি, ডোনোভান ফেরেইরা












Click it and Unblock the Notifications