IPL:শিমরন-সঞ্জুর অর্ধশতরান, বদলার ম্যাচে গুজরাতকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান

বদলা নিল রাজস্থান রয়্যালস। গুজরাতের ডেরায় গিয়ে হার্দিক পান্ডিয়াদের হারিয়ে দিল সঞ্জু স্যামসংরা। মোতেরায় উইকেটে জয় পেয়ে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস।

টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসং।শুরুতেই ঋদ্ধিমানের উইকেট হারিয়ে ধাক্কা খায় গুজরাত টাইন্টান্স।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে গুজরাত।গতবারের চ্যাম্পিয়নদের হয়ে এদিন খুব একটা বড় রান করতে পারেননি কোনও ব্যাটসম্যানই। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করলেন ডেভিড মিলার।

রাজস্থান

বড় রান করতে পারলেন না অধিনায়ক হার্দিক। ১৯ বলে ২৮ রান করেতবে অর্ধশতরানের কাছে গিয়েও তা অধরাই থাকল শুভমান গিলের। ব্যক্তিগত ৪৫ রানেই সন্দীপ শর্মার বলে বাটলারের হাত ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমা‌ন।
তবে এদিন চমক দেখালেন অভিনব মনোহর। ১২ বলে ২৭ রান করে কার্যকরী ইনিংস খেলে জাম্বার বলে আউট হলেন।রাজস্থানের হয়ে দুটি উইকেট পেলেন সন্দীপ শর্মা একটি করে উইকেট পেলেন বোল্ট ,চাহাল, জাম্পা।

গুজরাত

জবাবে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস দলও।শুরুতেই হার্দিক পান্ডিয়ার বলে ১ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। রানের খাতা খোলার আগেই শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন জস বাটলার। তার উপর প্রত্যাশার পারদ থাকলেও দলকে একেবারেই নির্ভরতা দিতে পারলেন না এই তারকা ব্যাটসম্যান।

এরপর ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্যাট করতে নামলেন দেবদূত পাল্লিকল। কিন্তু ২৫ বলে ২৬ রান করে রশিদ খানের শিকার হলেন পাল্লিকল। তবে রাজস্থানের দুর্গ রক্ষা করার দায়িত্ব নেন অধিনায়ক সঞ্জু। ৩২ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক। তার ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছক্কা দিয়ে।

রাজস্থান

মিডল অর্ডারের আরও এক ব্যাটসম্যান প্রিয়ন পরাগ ব্যর্থ হলেন। ৫ রান করেই ৱশিদ খানের বলে আউট হলেন পরাগ। শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল জুটি ঝড়ের গতিতে রান তুলতে থাকেন।শিমরন ২৬ বলে ৬০ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা, দুটি চার। জুরেল ১০ বলে ১৮ রান করেন। শেষ দিকে নেমে ৩ বলে ১০ রান করলেন অশ্বিন।শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় তুলে নেয় রাজস্থান।

গুজরাত দলের বোলিং লাইন এদিন খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারল না।তার মধ্যে উজ্জ্বল একমাত্র শামি। ভারতীয় দলের পেসার তিনটি এবং রশিদ খান দুটি উইকেট নিলেন।৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবলে সবার উপরে রাজস্থান, একই সংখ্যাক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল গুজরাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+